এক্সপ্লোর
মুম্বইয়ে কপ্টার দুর্ঘটনায় নিহত ২, আহত ২

মুম্বই: মুম্বইয়ের গোরেগাঁওয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় মারা গিয়েছেন ২ জন। আহত আরও ২।
খবরে প্রকাশ, মুম্বই যাওয়ার জন্য জুহু থেকে উড়ানের ১০ মিনিটের মধ্যে আরে কলোনি অঞ্চলে একটা ফাঁকা জায়গায় ভেঙে পড়ে বেসরকারি সংস্থার ওই হেলিকপ্টার।
আশঙ্কাজনক অবস্থায় আহতদের সেভেন হিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে চালক প্রফুল্ল কুমার মিশ্র ও ইঞ্জিনিয়ার সঞ্জীব শঙ্করের।
‘ভিটিপিএইচবি আর৪৪৪’ নামে ওই হেলিকপ্টারে চালক ছাড়াও ছিলেন দুজন যাত্রী। আহত যাত্রীদের নাম বৃন্দা মোদী (৩২) ও রীতেশ মোদী (৩৫)।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















