এক্সপ্লোর

হ্যালো, যোগী আদিত্যনাথ বলছি: অফিসের ল্যান্ডলাইনে যে কোনও মুহূর্তে আসতে পারে ফোন, তটস্থ উত্তরপ্রদেশের সরকারি আমলারা

লখনউ: মোবাইলে নয়। নয় পূর্ব নির্ধারিত সময়ে। মুখ্যমন্ত্রী যে কোনও মুহূর্তে ফোন করতে পারেন, তাও অফিসের ল্যান্ডলাইনে। হাজির থাকলে ভালই, না হলে গুণতে হতে পারে জরিমানা। এমনই আতঙ্ক ছড়িয়ে গিয়েছে প্রশাসনিক দুরবস্থার কারণে কুখ্যাত উত্তরপ্রদেশের সরকারি বিভাগগুলির অন্দরে অন্দরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে একটি নির্দেশিকা জারি করেছেন বরিষ্ঠ মন্ত্রী শ্রীকান্ত শর্মা। তাতে বলা হয়েছে, সকাল নটা থেকে ছটার মধ্যে যে কোনও মুহূর্তে মুখ্যমন্ত্রী অফিসের ল্যান্ডলাইনে ফোন করতে পারেন পদস্থ আমলাদের। ফোন বেজে গেলে কপালে দুঃখ আছে। যদি তাঁরা প্রমাণ করতে সক্ষম হন, অফিসের কাজেই ফিল্ডে ছিলেন, তাহলে ঠিক আছে। আর যদি তা না হয়, ধার্য হবে জরিমানা। তবে আইপিএস অফিসারদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে যেহেতু তাঁদের অনেক সময়েই অফিসের কাজে বাইরে থাকতে হয়। কিন্তু প্রশাসনিক আধিকারিকদের পক্ষে বিষয়টা অত সহজ নয়, কারণ মুখ্যমন্ত্রীর যুক্তি হল, কর্তারা অফিসে থাকলে তবে না তাঁদের দেখে জুনিয়ররা শিখবেন। আর বাড়িতে অফিস বসানো পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন গেরুয়াধারী সন্ন্যাসী যোগী আদিত্যনাথ। প্রথমেই তিনি ঘোষণা করেন, যে সরকারি আধিকারিকদের ১৮-২০ ঘণ্টা কাজে অসুবিধে আছে, অন্য পেশা বেছে নিতে পারেন তাঁরা। যখন তখন যে কোনও বিভাগে এসে উপস্থিতি খতিয়ে দেখছেন তিনি। ১৫টা সরকারি ছুটি বাতিল করেছেন।

সেরা শিরোনাম

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget