এক্সপ্লোর

পুরসভার কর্মীরা ডিমের ঠেলা উল্টে দেন বলে অভিযোগ, ইনদওরের বালককে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, সঙ্গে পড়াশোনার খরচ, নগদ অর্থ

যিনি ঘটনাটির ভিডিও করেছিলেন, সেই বিকাশ রাও সংবাদসংস্থাকে বলেছেন, ‘রাস্তার ফুটপাত থেকে ডিমের ঠেলাটা উল্টে দেওয়া হয়েছিল। ছেলেটাকে ভীষণ বিচলিত দেখাচ্ছিল।’

ইনদওর: রাস্তায় ঠেলা নিয়ে ডিম বিক্রি করছিল ১৩ বছরের পরশ। পুরসভার কর্মীরা বাধা দেন। একশো টাকা জরিমানা করার হুমকিও দেওয়া হয়। বলা হয়, রাস্তায় অবৈধভাবে ডিম বিক্রি করছে সে। তার ডিম বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দেওয়া হয়। পরে পরশের ঠেলাটি উল্টে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে পুরসভার কর্মীদের বিরুদ্ধে। ২২ জুলাই ইনদওরের সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনার পর সমালোচনার ঝড় বইতে থাকে। কড়া নিন্দা করা হয় পুরসভার কর্মীদের অমানবিক আচরণের। ঠেলা উল্টে যাওয়ায় প্রায় ৭-৮ হাজার টাকার ডিম নষ্ট হয় পরশের। কাঁদতে শুরু করে খুদে। ভিডিওটি দেখার পর অনেকেই পরশকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহ পরশ ও তার দাদার পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ১০ হাজার টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন। পাশাপাশি বিজেপির বিধায়ক রমেশ মেন্ডোলা বাইসাইকেল কিনে দিয়েছেন পরশকে। সঙ্গে দিয়েছেন ৪ জোড়া পোশাক, নগদ আড়াই হাজার টাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পরশকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন  মেন্ডোলা। যিনি ঘটনাটির ভিডিও করেছিলেন, সেই বিকাশ রাও সংবাদসংস্থাকে বলেছেন, ‘রাস্তার ফুটপাত থেকে ডিমের ঠেলাটা উল্টে দেওয়া হয়েছিল। ছেলেটাকে ভীষণ বিচলিত দেখাচ্ছিল।’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget