এক্সপ্লোর

সামাজিক বাধা অবশেষে কাটাল হিমাচলের কুলু, ঋতুস্রাব সংক্রান্ত আদ্যিকালের বিধিনিষেধে ইতি

কুলু: হিমাচল প্রদেশের বহু জেলায় ঋতু নিয়ে এখনও চলছে অসংখ্য বাধানিষেধ। এ সময়ে মেয়েদের বাড়ির ভেতরে থাকতে দেওয়া হয় না, ব্যবহার করতে দেওয়া হয় না বাথরুমও। সেই পরিস্থিতি থেকে মেয়েদের উদ্ধার করতে এগিয়ে এল কুলু জেলার প্রশাসন। স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে এ ব্যাপারে তৃণমূল স্তরে কাজ শুরু করেছে তারা। নারী অধিকার নিয়ে কাজ করা স্থানীয় কর্মী সুভাষ মেন্ধাপুরকর অবশ্য এই সমস্ত পাহাড়ে ঘেরা দুর্গম এলাকায় ঋতু নিয়ে মানুষের সংকোচ ও অস্বস্তি ভাঙার ব্যাপারে চেষ্টা না করার জন্য সরকারকেই দোষ দিয়েছেন। হিমাচলের বহু গ্রামে ঋতুর সময় গবাদি পশু ও পুরুষদের ছুঁতে পারেন না মহিলারা। বাড়িতে শুতে দেওয়া হয় না, থাকতে হয় আলাদাভাবে তৈরি ছাউনিতে, ব্যবহার করতে দেওয়া হয় না বাথরুম। স্নানের জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে হয় তাঁদের। সন্তানজন্মের পর পর সদ্য প্রসূতিকেও দিনের পর দিন এই বিধিনিষেধ সহ্য করতে হয়। এই পরিস্থিতিতে কুলু জেলা প্রশাসন স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে, যাতে তাঁরা তৃণমূল স্তর থেকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে নারী সম্মান। ১ জানুয়ারি থেকে চালু হয়েছে এই প্রচার, চলবে ১ বছর ধরে। জেলায় এমন গ্রামের সংখ্যা ৯২, ৬ মাসের মধ্যে সবকটি গ্রামে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও কাংড়া, সিরমৌর ও কিন্নরের বহু দুর্গম গ্রামে এখনও এই প্রথা একইভাবে বিদ্যমান। কিছু গ্রামীণ সমাজ ধর্মীয় কারণে এ সব মেনে চলে, বাকিরা মানে, কারণ দুর্গম সেই সব এলাকায় অন্য মত বা পন্থা এখনও পৌঁছয়নি বলে। তবে এই প্রথা মূলত রয়েছে নির্দিষ্ট একটি জাতির মধ্যেই। স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের যেমন উন্মুক্ত স্থানে শৌচকর্ম না করার ব্যাপারে বোঝাবেন, তেমনই বোঝাবেন, যে ঋতুস্রাবের রক্ত বিষাক্ত কিছু নয়। সোলান, সিরমৌর, বিলাসপুর ও উনা জেলার বহু এলাকায় এই প্রথার ইতিমধ্যেই বিলুপ্তি ঘটেছে।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget