এক্সপ্লোর

কাশ্মীরে হিংসায় পাকিস্তান থেকে আসা অর্থ ঢালার মামলায় হিজবুল প্রধানের বড় ছেলে সহ ৬ জনকে জেরা এনআইএ-র

নয়াদিল্লি: ২০১১-র সন্ত্রাসবাদে টাকাপয়সা ঢালার ব্যাপারে এক মামলায় ৬ জনকে জেরা করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এদের মধ্যে আছেন হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের বড় ছেলে শাকিল ইউসুফ। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করেন তিনি। সালাউদ্দিনের কাছ থেকে অর্থ নিয়েছেন, এহেন সন্দেহে কাঠগড়ায় ওঠা শাকিল ও বাকিরা এদিন এজেন্সিতে হাজিরা দেন। এনআইএ কর্তারা জানিয়েছেন, আমেরিকার একটি কোম্পানির মাধ্যমে বাবার কাছ থেকে অর্থ পেতেন শাকিল। এ ব্যাপারে তাঁকে জেরা করতে চান তাঁরা। এনআইএ-র আরও দাবি, আইজাজ আহমেদ ভট্ট নামে সৌদি আরবে বসে থাকা এক হাওয়ালা অপারেটরের ভারতে একাধিক লোকের সঙ্গে যোগ ছিল। তাদেরই একজন শাকিল। বাইরে থেকে অর্থ হস্তান্তরের ব্যাপারে সংকেত বা কোড পাওয়ার জন্য টেলিফোনে আইজাজের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। শাকিলকে ফের জেরা করা হবে বলে খবর। ট পাকিস্তান থেকে দিল্লি হয়ে হাওয়ালা চ্যানেলে জম্মু ও কাশ্মীরে অর্থ পাঠানো হয়েছে, যা সেখানে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে ব্যবহার করা হয়েছে বলে দাবি এনআইএ-র। এ ব্যাপারেই ২০১১ সালের এপ্রিলে মামলা দায়ের করে তদন্ত সংস্থাটি। ৬ জনের বিরুদ্ধে এ পর্যন্ত ২টি চার্জশিট পেশ করেছে তারা। ৬ জনের মধ্যে আছে পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ঘনিষ্ঠ সহযোগী জি এম ভট্ট। বাকিরা হল মহম্মদ সিদ্দিক গনাই, গুলাম জিলানি লিলু ও ফারুক আহমেদ দাগ্গা। চারজনই রয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। বাকি দুজন মহম্মদ মকবুল পন্ডিত, ভাটের নামেও চার্জশিট দিয়েছে এনআইএ। কিন্তু তারা পলাতক। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিসও আছে। প্রসঙ্গত, সালাউদ্দিনকে গত বছরের জুনে বিশেষ তকমাপ্রাপ্ত বিশ্ব সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে মার্কিন বিদেশমন্ত্রক। হিজবুল বাদে তিনি কাশ্মীরে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির জোট ইউনাইটেড জেহাদ কাউন্সিলের চেয়ারম্যান। তাঁর আরেক ছেলে শাহিদকেও এই মামলার ব্যাপারে গত অক্টোবরে গ্রেফতার করে এনআইএ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget