এক্সপ্লোর

সুপারসনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

বালাসোর: দেশের প্রতিরক্ষা গবেষণায় বড়সড় সাফল্য পেল ভারত। বুধবার ওড়িশায় সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের। স্বল্প-উচ্চতায় যে কোনও শত্রু-লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

দীর্ঘদিন ঘরেই শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা থেকে দেশের আকাশসীমাকে সুরক্ষিত করতে বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (মাল্টি-লেয়ারড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা বিএমডি) তৈরি করছে ভারত।

সেই লক্ষ্যেই এই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হল। বস্তুত, গত একমাসে এই নিয়ে দুবার এই বিশেষ মিসাইলের পরীক্ষা করল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও।

জানা গিয়েছে, প্রথমে একটি পৃথ্বী ক্ষেপণাস্ত্রকে ‘শত্রু-মিসাইল’ বানিয়ে চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) তিন নম্বর লঞ্চপ্যাড থেকে নিক্ষেপ করা হয়।

https://twitter.com/prasarbharati/status/836819792208216064

ডিআরডিও সূত্রে খবর, শত্রু-হামলার হদিস পেয়েই ঠিক চার মিনিটের মধ্যে হুইলার দ্বীপ (অধূনা আব্দুল কালাম দ্বীপ) থেকে স্বয়ংক্রিয়ভাবে উড়ে যায় অ্যাডভান্সড এয়ার ডিফেন্স (এএডি) ‘অশ্বিন’ ক্ষেপণাস্ত্র।

ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, মাক ৪.৫ (শব্দের চেয়ে প্রায় সাড়ে চারগুণ) গতিতে উড়ে মাঝ-আকাশেই লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে এএডি। তাদের দাবি, এদিনের পরীক্ষা চূড়ান্ত সফল। জানা গিয়েছে, এএডি ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭.৫ মিটার দৈর্ঘ্যের।

গত ১১ ফেব্রুয়ারি, দূর-পাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের (পৃথ্বী ডিফেন্স ভেহিকল বা পিডিভি) পরীক্ষা করা হয়েছিল। সেটি ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের ওপরের স্তরে গিয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছিল।

এখানে বলে রাখা প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইজরায়েলের পর ভারত হল বিশ্বের চতুর্থ দেশ যাদের হাতে বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget