এক্সপ্লোর

দু হাজার টাকার নোট জাল নয়! কীভাবে বুঝবেন বলে দিলেন কেন্দ্রীয় অর্থ সচিব

নয়াদিল্লি:  ৫০০ ও হাজারের নোট বাতিলের পর কেন্দ্র বাজারে এনেছে নতুন দু হাজার টাকার নোট। আর সেই নোট বাজারে আসার সঙ্গে সঙ্গেই পিছু পিছু এসেছে নানা গুজব। কখনও বলা হয়েছে নোটের ভেতর লেখার হরফে ভুল আছে। কখনও বলা হয়েছে দুহাজারের নোট জাল করা কঠিন, আবার তারপরেই জানা গিয়েছে জাল দুহাজার টাকার নোট পাওয়া গিয়েছে কর্ণাটকে। এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় এক গ্রাহক নিজে পরীক্ষা করে সকলকে দেখিয়েছেন এই নতুন নোট জল ভিজলে, ভাঁজ হয়ে গেলেও নষ্ট হয় না। এবার কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস জানিয়ে দিলেন কীভাবে জাল দুহাজার টাকার নোট চিনবেন আমজনতা। অর্থসচিব শক্তিকান্ত দাস এক সাংবাদিক বৈঠক করে বলেন, ইনট্যাগলিও কালির ব্যবহার করা হয়েছে দুহাজার টাকার নোটে। এই বিশেষ ধরনের কালি তুলোর টুকরো দিয়ে মুছলে উঠে যাবে। কিন্তু নোট যদি জাল হয় তাহলে সেই কালির ওপর তুলোর টুকরো দিয়ে ঘষলেও উঠবে না। এভাবেই প্রথম ধাপে আমজনতা বুঝে নিতে পারবেন তাঁদের হাতে দু হাজারের জাল নোট আছে না আসল। এছাড়াও কেন্দ্রীয় অর্থ সচিব জানিয়েছেন, সাধারণের জন-ধন অ্যাকাউন্টের ওপরও বিশেষ নজর রয়েছে কেন্দ্রের। কারণ, এই অ্যাকাউন্ট ব্যবহার করে চেষ্টা হচ্ছে কালো টাকা সাদা করার। তিনি গ্রাহকদের আর্জি জানিয়েছেন, কোনওভাবেই যেন তাঁরা তাঁদের জনধন অ্যাকাউন্ট কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করতে না দেন। এছাড়া ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোটা অঙ্কের অলঙ্কার কিনলে তাঁরাও চলে আসবেন ইডি-আয়কর দফতরের নজরদারিতে। কেন্দ্রীয় অর্থ সচিবের আশ্বাস, যথেষ্ট সংখ্যক নোট মজুত রয়েছে। ফলে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই মানুষের। পরিস্থিতি স্বাভাবিক হতে শুধু একটু সময় লাগছে। একইসঙ্গে তিনি এও জানান, এবার খুচরো নোটের সমস্যা মেটাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির দ্বারস্থ হচ্ছে কেন্দ্র। বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে খুচরো টাকায় প্রণামী পড়ে। এই টাকা ব্যাঙ্কে জমা দিলে, খুচরো সমস্যার অনেকটা সুরাহা হবে। পাশাপাশি, কেন্দ্রীয় অর্থ সচিব জানিয়েছেন, কিছু পণ্য নিয়ে অকারণে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে। নুন নিয়েও ভুয়ো আতঙ্ক ছড়ানো হয়েছিল। কিন্তু অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে এরকম কোনও সমস্যা নেই। এই ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন শক্তিকান্ত দাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget