এক্সপ্লোর

আলিঙ্গন কমান, কাজ বাড়ান, ঘৃণার সঙ্গে বিচ্ছেদ ঘটান, প্রধানমন্ত্রীকে কংগ্রেসের ভ্যালেন্টাইন বার্তা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভ্যালেন্টাইন বার্তা পাঠাল কংগ্রেস। দলের সরকারি টুইটার হ্যান্ডলে একটি স্কেচ এবং আরেকটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়েছে ঘৃণা নয়, ভালবাসার প্রসার ঘটান। ভিডিও-বার্তায় দেখা যাচ্ছে, প্রচুর হার্ট শেপের বেলুন উড়ছে। প্রধানমন্ত্রীর ছবি ও তাঁর মন্তব্যের ভিডিও-ক্লিপ অন্তর্ভুক্ত করা যাচ্ছে। নেপথ্যে চলছে জনপ্রিয় হিন্দি ছবির গান ‘পহেলা নশা..’। বার্তায় বলা রয়েছে, প্রিয় মিস্টার মোদী, আমাদের তরফ থেকে আপনাকে ভ্যালেন্টাইন দিবসের শুভেচ্ছা।

[embed]https://twitter.com/INCIndia/status/963796071511220224[/embed]

প্রায় এক-মিনিটের ওই ভিডিওতে আরও বলা হয়েছে, এই ভ্যালেন্টাইন দিবসে আমরা আশা করছি আপনি ভালবাসার প্রসার ঘটাবেন, হামলার নয়। সেই সঙ্গে কটাক্ষ, আলিঙ্গন কম করুন, কাজ বেশি করুন। একইসঙ্গে, ঘৃণার সঙ্গে বিচ্ছেদ ঘটান। ভিডিওতে আরও বলা হয়েছে, সকল ভারতীয়দের একইভাবে ভালবাসুন। মাঝে মাঝে আমাদেরও ‘মন কি বাত’ শুনবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেক সম্পর্কের মতো, সেই প্রতিশ্রুতিই দিন, যেগুলি পালন করতে পারবেন। প্রথম ছবিটি একটি স্কেচ। সেখানে দেখা যাচ্ছে, একটি অল্পবয়সী ছেলে ও একটি মেয়ের হাতে হৃদয় ধরা রয়েছে। তারা একটি বিশালকায় গোঁফের দুধারে বসে রয়েছে। ওই ব্যক্তির গোটা মুখ না দেখা যাচ্ছে না, কেবলমাত্র নাকের নীচের অংশ থেকে দেখা যাচ্ছে। এ-ও দেখা যাচ্ছে, ওই গোঁফধারী ব্যক্তির গলায় একটি গেরুয়া রঙের উত্তরীয় রয়েছে। ছবির ক্যাপশনে লেখা—এইদিন এবং প্রতিদিন, আমরা আশা করছি যে, ঘৃণার ওপর ভালবাসার জয় হবে।

[embed]https://twitter.com/INCIndia/status/963752227927150593[/embed]

বার্তা যে সংঘ পরিবারের দিকেই ইঙ্গিত করছে, তা স্পষ্ট। বিশেষ করে, ভ্যালেন্টাইন ডে পালনরত যুগলদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের দিকে। সেই প্রেক্ষিতে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget