এক্সপ্লোর
রোজ গরিবদের খাবার দেন হায়দরাবাদের এই যুবক

ছবি সৌজন্যে এএনআই
হায়দরাবাদ: এক বছরেরও বেশি সময় ধরে রোজ হায়দরাবাদের গরিবদের বিনামূল্যে খাবার বিলি করছেন হায়দর মুসভি নামে এক যুবক ও তাঁর সঙ্গীরা। খাবারের প্রতিটি প্যাকেটের জন্য তাঁদের খরচ হয় ৪০ টাকা। প্রতি মাসে মোট খরচ হয় ১.২০ লক্ষ টাকা। তাঁরা নিজেরাই এই খরচ জোগান। টাকার সমস্যা হলে দলের কোনও সদস্য ব্যক্তিগত উদ্যোগে সমাধানের ব্যবস্থা করেন। এভাবেই চলছে এই মহৎ কাজ। মুসভি জানিয়েছেন, ‘আমরা ২০১৫ থেকে খাবার বিলি শুরু করি। সেই সময় মাসে ৮ থেকে ১০ দিন গরিবদের খাবার দিতাম। ২০১৭-র ৩১ মার্চ থেকে রোজ দাবিরপুরা ব্রিজে খাবার বিলি শুরু করেছি। যাঁদের খাবার কেনার টাকা নেই, তাঁরা বিভিন্ন জায়গা থেকে এসে লাইন দিয়ে খাবার নিয়ে যান। মানুষকে এভাবে খাবার দিতে পেরে আমাদের ভাল লাগে।’
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
























