এক্সপ্লোর

পকোড়া বেচা কর্মসংস্থান হলে ভিক্ষে করাও কাজ! মোদীকে কটাক্ষ চিদম্বরমের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের বেকারদের কর্মসংস্থানের দাবি 'অস্বাভাবিক' বলে খারিজ পি চিদম্বরমের। ট্যুইটে গত তিন বছরে কর্মহীন বৃদ্ধি হযেছে,কেন্দ্রের কাছে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে কোনও হদিশই নেই বলে দাবি করেন এই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা। গত ১৯ জানুয়ারি একটি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেউ প্রতিদিন পকোড়া বেচে রোজ ২০০ টাকা আয় করলে তা কি কর্মসংস্থান বলা যাবে না? চিদম্বরমের কটাক্ষ, প্রধানমন্ত্রী বলেছেন, পকোড়া বেচাও একটা কাজ। তাহলে সেই যুক্তিতে ভিক্ষে করাও একটা কাজ বা কর্মসংস্থান। আসুন গণনা শুরু করি, কতজন এমন গরিব বা প্রতিবন্ধী রোজগেরে লোক দেশে আছে যারা বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে ভিক্ষে করছে! মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার আইন (এমজিএনরেগা) কর্মীদের কাজ পাওয়া মানুষ বলে গণ্য করার সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্যুইট করেন, আরেক মন্ত্রী আবার এমজিএনরেগা কর্মীদের কাজ পাওয়া লোক বলে ধরতে চান। তাহলে বলতে হবে, ওরা ১০০দিন 'চাকুরে', আর ২৬৫ দিন বেকার! অথচ ২০০৫-এর এমজিএনরেগা আইনটি চালু করা হয়েছিল এই উদ্দেশ্য সামনে রেখে যে, একটি অর্থবর্ষে গ্রামের যে পরিবারগুলির প্রাপ্তবয়স্ক সদস্যরা দক্ষতা লাগে না, এমন দৈহিক কাজ করতে রাজি, তাদের বছরে ১০০ দিনের কাজ সুনিশ্চিত করে জীবনযাত্রার সুরক্ষা দেওয়া যায়। 'বদ্ধ হয়ে থাকা' কাজের বাজারের সম্প্রসারণ ঘটাতে বেসরকারি বিনিয়োগ, ব্যক্তিগত ভোগ্যপণ্যের ব্যবহার, রপ্তানি ও ঋণের চাহিদা বৃদ্ধিই সঠিক পদক্ষেপ বলে সওয়াল করে তিনি ট্যুইট করেন, এগুলি হলেই সত্যিকারের কর্মসংস্থান ঘটবে। কিন্তু এখনও তা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই চিদম্বরমের দাবি, কেন্দ্রের এনডিএ সরকার দেশের অর্থনীতির সঠিক পরিচালনা, অভ্যন্তরীণ সুরক্ষা, বিদেশনীতি ও জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ইস্যুগুলি মোকাবিলায় চরম ব্যর্থ। গত সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনিয়োগ টানার উদ্যোগকেও কটাক্ষ করেন তিনি। পদ্মাবতকে কেন্দ্র করে গন্ডগোলের প্রতি ইঙ্গিত করে ট্যুইট করেন, যেদিন প্রধানমন্ত্রী ভারতে বিনিয়োগের ডাক দিলেন, সেদিনই আমদাবাদ শান্তি, হিংসায় জর্জরিত। উত্তরপ্রদেশে নীতি পুলিশগিরির ঠেলায় তরুণ-তরুণীদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের হল। এও বলেন, ডারউইনের তত্ত্ব ভুল বলায় সেদিনই নিজেরই জুনিয়র মন্ত্রী সত্যপাল সিংহকে তিরস্কার করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget