এক্সপ্লোর

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিংয়ে সেরা বেঙ্গালুরুর ইন্সস্টিটিউট অফ সায়েন্সেস, তালিকায় জেএনইউ, যাদবপুর

নয়াদিল্লি: দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় শীর্ষস্থানে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্সেস (আইআইএসসি)। উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্বের সেরা ১০-এ স্থান করে নিয়েছিল  বেঙ্গালুরুর আইআইএসসি।  কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক এদিন  দেশের সেরা যে ১০০ টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে, তারমধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। রাজনৈতিক কারণে বিতর্কে জড়িয়ে থাকা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় যথাক্রমে ষষ্ঠ ও দ্বাদশ স্থানে রয়েছে। JNU-compressed-580x395 মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, জেএনইউ ও যাদবপুর আফজল গুরু বা ভারত-বিরোধী স্লোগানের জন্য নয়, ছাত্রদের ভালো কাজের জন্য র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। উল্লেখ্য, গত বছর জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। কয়েকজন ছাত্রর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। যাদবপুরেও একটি সিনেমা দেখানো ঘিরে ছাত্রদের একাংশের সঙ্গে এবিভিপির সংঘাত বেঁধে গিয়েছিল। জাভড়েকর ক্রমতালিকা প্রকাশ করে সেই প্রসঙ্গেরই উল্লেখ করেছেন। তালিকায় প্রথম দশে রয়েছে দেশের সাতটি আইআইটি। এছাড়াও রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ও। এ বছর ‘সামগ্রিক’, ‘কলেজ’, ‘বিশ্ববিদ্যালয়’, ‘ম্যানেজমেন্ট’ ও ‘ইঞ্জিনিয়ারিং’-এই পাঁচটি বিভাগে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। আইআইএসসি বেঙ্গালুরু ‘সামগ্রিক’ ও ‘বিশ্ববিদ্যালয়’-এই দুই বিভাগেই প্রথম স্থান পেয়েছে। ‘বিশ্ববিদ্যালয়’ বিভাগে গতবারের তৃতীয় স্থানে থাকা জেএনইউ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ‘সামগ্রিক’ বিভাগে জেএনইউ রয়েছে ষষ্ঠ স্থানে। ‘ম্যানেজমেন্ট’ বিভাগে আইআইএম আহমেদাবাদ উঠে এসেছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে আইআইএম বেঙ্গালুরু। ‘ইঞ্জিনিয়ারিং’ বিভাগে প্রথম স্থানে আইআইটি মাদ্রাজ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget