এক্সপ্লোর

সীমান্তে ডিউটির চেয়ে বেশি বিএসএফ জওয়ানের মৃত্যু রোগে, হার্ট অ্যাটাকে!

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জেরে ডিউটি করতে গিয়ে পাক বাহিনীর বুলেট, মর্টারের ঘায়ে প্রাণ দিতে হয়েছে বটে, কিন্তু সীমান্তে অনেক বেশি জওয়ান মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে, আরও নানা ধরনের অসুখ-বিসুখে। সরকারি তথ্যেই প্রকাশ, গত ২ বছরে পাকিস্তানি হানাদারদের রোখা, মাওবাদী দমনের চেয়ে নানা রোগ-ব্যারাম, শারীরিক সমস্যায় বেশি জওয়ানকে হারিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।

২০১৫-র জানুয়ারি থেকে ২০১৬-র সেপ্টেম্বরের মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীতে যে ৭৭৪টি মৃত্যু ঘটেছে, তার মাত্র ২৫ শতাংশ হয়েছে শত্রুর মোকাবিলা করতে গিয়ে। সীমান্তে ডিউটিরত অবস্থায় মারা গিয়েছেন মাত্র ২৫ জন জওয়ান, ৩১৬ জনের মৃত্যুর কারণ নানা ধরনের রোগ, অসুস্থতা, ১১৭ জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে।

সরকারি পরিসংখ্যানে আরও দেখা যাচ্ছে, ২০১৫-র জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে এইটআইভি-এইডস, ম্যালেরিয়ায় সীমান্তরক্ষী জওয়ানদের মৃত্যুর সংখ্যা কমেছে, কিন্তু রেল, পথ দুর্ঘটনা বা বাইক দুর্ঘটনায় আধাসামরিক জওয়ানদের প্রাণহানি অব্যাহত রয়েছে। এটা তাঁদের কাছে ‘উদ্বেগের বিষয়’ বলে জানিয়েছেন বাহিনীর পদস্থ অফিসাররা। তথ্যে প্রকাশ, ১৯২টি মৃত্যু ঘটেছে পথ বা রেল দুর্ঘটনায়। ১৮ জন জওয়ান এইচআইভি-এইডস-এ, ক্যান্সার ও ম্যালেরিয়ায় যথাক্রমে ৩৮ ও ৫ জন জওয়ান মারা গিয়েছেন।

জনৈক কর্তা বলেছেন, এটা তাঁদের ভাবাচ্ছে। সংখ্যাটা কমিয়ে আনতে হবে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনশৈলী ও নিরাপদে যানবাহন চলাচলের অভ্যাস তৈরি করতে বেশ কিছু ব্যবস্থা করা হচ্ছে।

গত বছরই প্রাক্তন বিএসএফ ডিরেক্টর ডি কে পাঠক জানিয়েছিলেন, প্রায় আড়াই লক্ষ জওয়ানকে নিয়ে তৈরি বাহিনী সাম্প্রতিককালে এক বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে। তা হল, সীমান্তে পাহারা দিতে গিয়ে শত্রুর হামলায় যত না জওয়ানের মৃত্যু হচ্ছে, তার চেয়ে বেশি জওয়ান মরছেন ডিউটিতে না থাকাকালে, বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget