এক্সপ্লোর

২০১৩-র বিস্ফোরণ মামলায় এনআইএ আদালতে দোষী সাব্যস্ত ইয়াসিন ভটকল, ৪ আইএম সদস্য

হায়দরাবাদ: সন্ত্রাস মামলায় দোষী ঘোষিত ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর ৫ জন। ২০১৩ সালে দিলসুখনগরে জোড়া বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছিলেন। সেই নাশকতায় জড়িত থাকায় আজ দোষী সাব্যস্ত হল মহম্মদ আহমেদ সিদ্দিবাপ্পা ওরফে ইয়াসিন ভটকল ও আরও ৪ জন। এই প্রথম কোনও সন্ত্রাস মামলায় দোষী সাব্যস্ত হল আইএমের কেউ। বিশেষ এনআইএ আদালত ওই ৫ জনকে ভারতীয় দণ্ডবিধি, অস্ত্র আইন, ইউএপি-তে দোষী সাব্যস্ত করেছে।

ভটকল বাদে অন্য চারজন হল উত্তরপ্রদেশের আসাদু্ল্লাহ আখতার, পাকিস্তানের জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস, বিহারের তহসিন আখতার ও মহারাষ্ট্রের আইজাজ শেখ। এদের সাজা ঘোষণা করা হবে ১৯ ডিসেম্বর।

যদিও বিস্ফোরণ মামলার মূল চক্রী বলে অভিযুক্ত রিয়াজ ভটকল এখনও পলাতক। করাচিতে বসে সে অপারেশন চালাচ্ছে বলে অনুমান গোয়েন্দাদের। মামলার বিচার পর্ব শুরু হয়েছিল গত বছরের ২৪ আগস্ট। গত মাসে চূড়ান্ত শুনানি শেষ হয়। মোট ১৫৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। এনআইএ ডিরেক্টর শরদ কুমার বলেন, তদন্ত দল চমত্কার কাজ করেছে। প্রতিটি তথ্যপ্রমাণ বিস্তারিত খুঁটিয়ে দেখা হয়েছে। ইন্ডিয়ান মুজাহিদিন ক্যাডারদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এই প্রথম। আমরা ওদেরে সর্বোচ্চ সাজার আবেদন জানাব। আইএম ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চক্রান্ত করেছে, লক্ষ্য পূরণে ও আতঙ্ক ছড়াতে হায়দরাবাদে বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়, চার্জশিটে বলেছে এনআইএ। তাদের বক্তব্য, রিয়াজ ভটকলই আইএম মডিউলের আসল মাথা। সে-ই মামলার প্রধান অভিযুক্ত। নিজের পাঠানো বিস্ফোরক সামগ্রী লুকিয়ে রাখার জন্য ম্যাঙ্গালোরে নিরাপদ জায়গা খুঁজে বের করতে সঙ্গী আসাদুল্লাহ আখতার, ওয়াকাসকে নির্দেশ দিয়েছিল সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget