এক্সপ্লোর

কুলভূষণ-রায়: ইসলামাবাদের নিজের দেশবাসীকে ‘মিথ্যা বলা’র বাধ্যবাধকতা রয়েছে, বলল ভারত

তিনি আরও বলেন, স্পষ্টতই এই মামলার রায় নিয়ে আইসিজে-র প্রেস বিবৃতিতে আটটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এবং সবগুলি থেকেই বোঝা যাচ্ছে যে, রায় ভারতের পক্ষে গিয়েছে।

নয়াদিল্লি: কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক ন্যয় আদালত (আইসিজে) পাকিস্তানকে চাপে ফেলে দিলেও পড়শী দেশের দাবি, তাদের জয় হয়েছে। কুলভূষণকে মুক্তি দিতে বলেনি, ফলে তাদের কাছে আদালতের গতকালের রায় ধাক্কা নয়, এমনই ব্যাখ্যা করছে পাকিস্তান। পাল্টা আজ পাকিস্তানকে আইসিজে-র রায় কার্যকর করে অবিলম্বে তাদের জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌ অফিসারকে ভারতীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিতে বলল ভারত। নয়াদিল্লির দাবি, ভারতের অবস্থানই পুরোপুরি সঠিক প্রমাণ হয়েছে আন্তর্জাতিক আদালতের রায়ে। পাকিস্তানের সাফল্যের দাবি খারিজ করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, এই মামলায় আইসিজে-র রায় পুরোপুরি ভারতের অবস্থানের বৈধতাকে তুলে ধরেছে। ইসলামাবাদের নিজের দেশবাসীকে ‘মিথ্যা বলা’র বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে ২০১৭-র এপ্রিল শেষ হওয়া বিচারে চরবৃত্তি, সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। ২০১৭- মে মাসে এর বিরোধিতা করে আইসিজে-র দ্বারস্থ হয় ভারত। আইসিজে মৃত্যুদণ্ড কার্যকর করায় স্থগিতাদেশ দেয়। ভারতের আবেদন গ্রহণে পাকিস্তানের আপত্তি উড়িয়ে ৪২ পৃষ্ঠার রায়ে আইসিজে জানায়, কুলভূষণের সাজার রায় খতিয়ে দেখতে মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখতেই হবে। যদিও পাক সামরিক আদালতের মৃত্যুদণ্ডের রায় বাতিল, কুলভূষণের মুক্তি ও ভারতে নিরাপদে ফেরানোর দাবি মানেনি আইসিজে-র বেঞ্চ। পাকিস্তান ১৯৬৩-র কনস্যুলেট সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন এই মামলায় ভেঙেছে, ভারতের এই অবস্থান ১৫-১ ভোটের রায়ে তুলে ধরেছে আইসিজে। রভিশ কুমার বলেন, পাকিস্তানকে বলা হয়েছে যাদবকে কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের সুবিধা দিতে। তাদের এটা করতে হবেই। তিনি আরও বলেন, স্পষ্টতই এই মামলার রায় নিয়ে আইসিজে-র প্রেস বিবৃতিতে আটটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এবং সবগুলি থেকেই বোঝা যাচ্ছে যে, রায় ভারতের পক্ষে গিয়েছে। খোলাখুলি বলতে গেলে আমার মনে হয়, ওরা সম্পূর্ণ অন্য একটা রায় নিয়ে কথা বলছে। মূল রায়টি ৪২ পৃষ্ঠার। ৪২ পৃষ্ঠা পড়ে দেখার ধৈর্য্য না থাকলে ওরা প্রেস বিবৃতিটা পড়ে দেখুক, যেখানে প্রতিটি পয়েন্টই ভারতের অনুকূলে গিয়েছে। কিন্তু পাকিস্তান আইসিজে-র নির্দেশ না মানলে কী হতে পারে, জানতে চাওয়া হলে তিনি জানান, আইসিজে স্পষ্ট বলেছে, তাদের রায় চূড়ান্ত, মানতেই হবে, পাল্টা কোনও আবেদন করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget