এক্সপ্লোর

দিল্লি মেট্রো স্টেশনের ভেতর শূন্যে গুলি চালালেন সিআইএসএফ জওয়ান, কেন জানতে ক্লিক করুন এখানে

নয়াদিল্লি:  দিল্লি মেট্রো স্টেশনের ভেতর সত্যিই নয়া ইতিহাস তৈরি হল। তবে কোনও মনে রাখার মতো ঘটনা ঘটেনি সোমবার রাতে দিল্লির আজাদপুর মেট্রো স্টেশনের ভেতর। মেট্রো স্টেশনের মতো জায়গায় এমন ঘটনা সকলেরই মনে থেকে যাবে। তবে কেউই চাইবে না এই ঘটনার পুনরাবৃত্তি হোক। দিল্লি মেট্রোর ১৫ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবারের জন্যে ঘটল। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স গার্ডের এক সদস্য জনতাকে ছ্ত্রভঙ্গ করতে প্রকাশ্যে গুলি চালিয়েছেন বলে জানা গিয়েছে। সিআইএসএফ জওয়ান এমন কাণ্ড ঘটালেন কেন ? সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সোমবার রাতে ঘটনাস্থলে এক তরুণকে বেধড়ক মারছিল একদল লোক। কেন ওই তরুণকে মারা হচ্ছিল, সেবিষয়ে কারও কাছে সঠিক কোনও তথ্য নেই। একদল লোককে মেট্রো স্টেশনের মধ্যে ওই তরুণকে কিল, চড়, ঘুষি মারতে দেখা যায়। সেই সময়ই তরুণকে উদ্ধার করতে ঘটনাস্থলে এগিয়ে আসে বেশ কয়েকজন ব্যক্তি। জটলা দেখে সেদিকে এগিয়ে আসেন ওই সিআইএসএফ জওয়ান। সেখানেই তিনি নীল শার্ট পরা এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে বের করেন। এরপরই ওই ব্যক্তি মাটিয়ে লুটিয়ে পড়েন। ওই ব্যক্তি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওই সময়। এরপরই উন্মত্ত জনতা সিআইএসএফ জওয়ানের ওপর ঝাঁপিয়ে পড়তে যান। তখনই জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালান ওই জওয়ান। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, কেন ওই তরুণকে মারা হচ্ছিল, এপ্রসঙ্গে এখনও সঠিক কোনও তথ্য উদ্ধার হয়নি।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget