এক্সপ্লোর

গোয়ায় গিয়েছেন সেক্স করতে? আগে বার করুন আধার কার্ড

পানাজি: শুধু ব্যাঙ্ক আর সেলফোন কোম্পানিই আপনার কাছে আধার কার্ড নম্বর চেয়ে হত্যে দিচ্ছে না। একই অবস্থা গোয়ার দালাল গোষ্ঠীরও। সহজে যৌনতার লোভে যে পর্যটকরা গোয়ায় আসছেন তাঁদের কাছে প্রথমেই তারা আধার কার্ড দেখতে চাইছে। এমনই অভিজ্ঞতা হয়েছে দিল্লির ৫ যুবকের। বন্ধুর ব্যাচেলর পার্টিকে গোয়ায় আসেন তাঁরা। এক দালালের ফোন নম্বর সঙ্গে ছিল। হোটেল বুক করে ওই নম্বরে ফোন করে তাঁরা ৫ তরুণীর সন্ধান চান। সে ব্যাপারে সুলুকসন্ধান দেওয়ার বদলে দালাল ভদ্রলোক সঙ্গে সঙ্গে খোঁজ নিতে শুরু করেন যে নম্বর থেকে ফোন এল তা আসল কিনা। সত্যিই নম্বরটি দিল্লির জেনে তিনি ওই যুবকদের ফোন করেন। বলেন হোয়াটসঅ্যাপ করে প্রত্যেকের আধার কার্ডের ছবি পাঠাতে। হোটেলের ট্যাগ লাগানো রুমের চাবিরও ছবি চান। কিন্তু কেন এই সাবধানতা? দালালরা এক কথায় জানাচ্ছেন, পুলিশ। সমুদ্রের পাশে এই ছোট্ট রাজ্যে দেহ ব্যবসা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। তাই দালাল গোষ্ঠী আর কারও মুখের কথায় বিশ্বাস করছে না, আগ্রহী ক্রেতার পরিচয় একাধিকবার খতিয়ে দেখছে। বলা যায় না, খদ্দের ভেবে যার কাছে মেয়ে সরবরাহ করলেন, দেখা গেল সে আসলে পুলিশ! আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছুর ফটোকপি জমা দিলেই যে আপনি চাহিদামত যৌনকর্মী পাবেন এমনটাও নয়। অনেক সময়েই একের বেশি যৌনকর্মী চাইলে সাড়া দিচ্ছে না দালালরা। কারণ ৫-১০ জনও যদি পুলিশের হাতে ধরা পড়ে, রোজগার তো বন্ধ হয়ে যাবেই, গোটা চক্রের পর্দাফাঁস হবে। কিন্তু যৌনতার হাতছানিতে গোয়ায় পাড়ি জমান দেশবিদেশের বহু পর্যটক। সহজেই তাঁদের প্রতারিত করছে দালাল গোষ্ঠী। কোনও মেয়ে হয়তো শিকার বুঝে বারান্দা থেকে কারও দিকে হাত নাড়ল। দালালের সঙ্গে যোগাযোগ করে ৪,০০০ টাকা দিয়েও দিলেন ওই ক্রেতা। তাঁকে বলা হল, যে ঘরের বারান্দায় মেয়েটি ছিল সেখানে গিয়ে কড়া নাড়তে। তিনি গিয়ে দেখলেন, ঘরে কেউ নেই। উল্টে বেরিয়ে এল দালালেরই ফিট করা আশপাশের ফ্ল্যাটের লোকজন। তারা এমন হইচই শুরু করল ভদ্রলোক পালাতে বাধ্য হলেন। মার গেল তাঁর পুরো টাকাটা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Embed widget