এক্সপ্লোর

ভাগ্নের জীবন বাঁচানোয় ফঢ়নবিশের জন্মদিনে নিজের আয় থেকে ১০১ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান মহারাষ্ট্রের মহিলা দিনমজুরের

ফঢ়নবিশকে হাতে লেখা চিঠিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রেনুকা। রেনুকার অসুস্থ ভাগ্নের চিকিত্সায় আর্থিক সাহায্য মঞ্জুর করায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ৫ বছরের ভাগ্নের চিকিত্সার জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা মঞ্জুর করেছিলেন ফঢ়নবিশ। সম্পূর্ণ সেরে ওঠে সে। সেকথা ভোলেননি রেনুকা।

মুম্বই: জন্মদিনে এক সামান্য মহিলা শ্রমিকের পাঠানো ১০১ টাকার উপহারে আপ্লুত দেবেন্দ্র ফঢ়নবিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৪৯-এ পা দিয়েছেন। মঙ্গলবার তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাঁর প্রতি কৃতজ্ঞতাবশতঃ ওই উপহার পাঠানোর কথা আছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান হিসাবে উপহারটি পাঠিয়েছেন জনৈক রেনুকা গোন্ধালি। তিনি রাজ্যের আহমেদনগরের বাসিন্দা। দিনমজুর। ফঢ়নবিশকে হাতে লেখা চিঠিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রেনুকা। রেনুকার অসুস্থ ভাগ্নের চিকিত্সায় আর্থিক সাহায্য মঞ্জুর করায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ৫ বছরের ভাগ্নের চিকিত্সার জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা মঞ্জুর করেছিলেন ফঢ়নবিশ। সম্পূর্ণ সেরে ওঠে সে। সেকথা ভোলেননি রেনুকা। বেদান্ত ভাগবত পাওয়ার নামে রেনুকার সেই ভাগ্নের গত বছর গলব্লাডার ক্যান্সার হয়েছিল। তার বাবা-মার সাধ্য ছিল না ব্যয়বহুল চিকিত্সা করানোর। রেনুকা ভাগ্যে থাকলে কাজ হতে পারে, স্রেফ এটা ভেবেই মুখ্যমন্ত্রীকে একদিন এসএমএস পাঠিয়ে বেদান্তের চিকিত্সার খরচের অর্থ মঞ্জুর করার প্রার্থনা জানান। বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে ফঢ়নবিশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১.৯০ লক্ষ টাকা মঞ্জুর করেন তার চিকিত্সার জন্য। চিঠিতে পুরো বিষয়টি উল্লেখ করেছেন রেনুকা। জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সাহায্যের জোরেই মুম্বইয়ের এমআরসিসি চিল্ডরেন হসপিটালে চিকিত্সা করিয়ে পুরোপুরি সেরে ওঠে বেদান্ত। রেনুকা লিখেছেন, সিএম সাহেব, আপনি আমার পাঠানো সেই এসএমএসকে জরুরি ভিত্তিতে গুরুত্ব দিয়ে আমার ভাইয়ের ছেলের জীবন বাঁচিয়েছেন। প্রার্থনা করব, আপনি অন্য অসহায় মানুষেরও এরকম সেবা করবেন। আমি নিজে থেকে আপনাকে এই ক্ষুদ্র উপহার পাঠালাম। ঈশ্বর, আপনাকে দীর্ঘ জীবন দিন। দেশের সেবা করার সুযোগ দেওয়া উচিত আপনাকে। রেনুকার উপহারে অভিভূত ফঢ়নবিশ ট্যুইট করেছেন, রেনুকা গোন্ধালি আমায় টেক্সট বার্তা পাঠিয়েছিলেন। বেদান্ত পাওয়ারের চিকিত্সার ভীষণ প্রয়োজন ছিল। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১.৯০ লক্ষ টাকা পান। এটি তিনি মনে রেখেছেন, আমায় আজ একটি চিঠি পাঠিয়ে নিজের আয় থেকে ১০১ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের মতো এমন একটা কাজ করেছেন, যা ভোলার নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget