এক্সপ্লোর

ভারত যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিশ্বের মঞ্চে ভারতের মর্যাদা বাড়ছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে গোটা বিশ্ব আমাদের পাশে। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। যে সব দেশ দিল্লিকে এই যুদ্ধে সাহায্য করছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিনের সঙ্গে ডোকা লা অচলাবস্থার নাম না করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমরা তৈরি, তা সে অভ্যন্তরীণ নিরাপত্তাই হোক, সাইবার, সমুদ্র বা সীমান্ত। তাঁর সরকার সর্বাধিক গুরুত্ব দেয় দেশের নিরাপত্তাকে, সেনারা সফলভাবে রক্ষা করছেন ভারতের সীমান্ত। এই প্রসঙ্গে গত বছর উরি সন্ত্রাসের প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। বলেছেন, এর ফলে আন্তর্জাতিক দুনিয়া উপলব্ধি করেছে ভারতীয় সেনার পরাক্রম। যখনই প্রয়োজন পড়েছে সেনা দেখিয়েছে তারা কী করতে পারে। বলিদান থেকে কখনও পিছু হঠেনি তারা। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই গোটা বিশ্বের সমর্থন পেয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। সন্ত্রাস দমনে বহু দেশ এখন সক্রিয়ভাবে দিল্লিকে সাহায্য করছে। যখনই হাওয়ালার মাধ্যমে কোনও দেশে টাকা পাচার হচ্ছে, সেই দেশ থেকে তথ্য আসছে, আন্তর্জাতিক দুনিয়া তথ্য দিচ্ছে জঙ্গিদের সম্পর্কে। এই সব দেশকে লালকেল্লার মঞ্চ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেনা আধিকারিকদের জন্য যে এক পেনশন এক পদ ব্যবস্থা চালু হয়েছে তার উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ৩০-৪০ বছর ধরে এই এক পদ এক পেনশন ব্যবস্থা আটকে ছিল। কিন্তু সরকার যখন সেনার পাশে এসে দাঁড়ায়, তাদের দাবিদাওয়া পূর্ণ করে, তখন তাদেরও দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার আকাঙ্খা বেড়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget