এক্সপ্লোর

ভারত-চিন সংঘাত: সীমান্তে পরিকাঠামো প্রকল্প সম্পর্কে পর্যালোচনা প্রতিরক্ষামন্ত্রীর

চিনের সঙ্গে সীমান্তে চলতি উত্তেজনার মধ্যেই বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) আধিকারিকদের বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্তে চলতি উত্তেজনার মধ্যেই বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) আধিকারিকদের বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিআরও-র ডিজি ও অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে সাউথ ব্লকের অফিসে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী এদিন চলতি প্রকল্পগুলি সম্পর্কে পর্যালোচনা করেছেন। বৈঠকে রাজনাথ বাহিনীর যাতায়াতে যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে সমস্ত সীমান্ত পরিকাঠামোর কাজ দ্রুত গতিতে করার নির্দেশ দিয়েছেন। বৈঠকে বিআরও-র ডিজি লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিংহ মন্ত্রীকে জানিয়েছেন যে, গঠনের পর থেকেই সংস্থা প্রত্যন্ত সীমান্ত এলাকায় রাস্তা, সেতু, টানেল, এয়ারফিল্ড নির্মাণের ক্ষেত্রে প্রথমসারির সড়ক নির্মাণ সংস্থা হয়ে উঠেছে। ভুটান, মায়ানমার, আফগানিস্তানের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলিতেও দেশের সামগ্রিক কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণের কাজ হাতে নিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, গত কয়েক বছরে বিআরও-র কাজে বড়সড় গতি এসেছে। ২০১৯-২০ তে ২০১৮-১৯ এর তুলনায় বিআরও ৩০ শতাংশ বেশি কাজ করেছে। ২০১৯-২০ তে সামগ্রিক ব্যয়ের পরিমাণ ৭,৮৬৭ কোটি টাকা। এর পরিমাণ ২০১৭-১৮ তে ছিল ৫,৪৫৮ কোটি টাকা, ২০১৮-১৯ এ ছিল ৬,৮৫৯ কোটি টাকা। গত মাসেই সরকার বিআরও-র জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে হাইওয়ে প্রকল্পের জন্য অতিরিক্ত ১,৬৯১ কোটি টাকা বরাদ্দ করেছিল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে উত্তেজনা তৈরির পর লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিংহ নির্মীয়মান ৮.৮ কিমি অটল রোহটাং টানেল প্রকল্পের কাজ দেখতে এসেছিলেন। আগামী সেপ্টেম্বরে এই টানেল খোলার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget