এক্সপ্লোর

নিয়ন্ত্রণরেখায় ভারতের তীব্র গুলিবর্ষণ, পাক তরফে মৃতের সংখ্যা বেড়ে ১২, পাকিস্তানের অনুরোধে ডিজিএমও পর্যায়ে কথা দু'পক্ষের

শ্রীনগর: ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের মুখের মত জবাব পাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার গুলিবর্ষণে এখনও পর্যন্ত ১২জন পাকিস্তানির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১জন সেনা অফিসার ও ২ জওয়ান। পাকিস্তানের দাবি, পাক অধিকৃত কাশ্মীরে দুধনিয়াল সেক্টরের ওপর নীলাম ভ্যালি রোডে চলন্ত বাসে ভারতীয় বাহিনীর গুলি এসে লাগায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারতীয় সেনার আক্রমণে তাদের ৩ সেনা কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ক্যাপ্টেন, অন্য দুজন হাবিলদার ও ল্যান্সনায়েক পর্যায়ের কর্মী। তবে এত কিছুর পরেও সংযত হয়নি পাকিস্তান। এরপরেও মাচিল, কেরান ও গুরেজ সেক্টরে সাধারণ মানুষকে টার্গেট করে গুলি চালাচ্ছে তারা। কিষাণগঙ্গা বাঁধ প্রকল্পের কাছে পাকিস্তানি গোলা এসে পড়ায় কর্মীরা কাজ ছেড়ে সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কাঞ্জেনওয়ান, কুফরি ও মালিকপোরা গ্রামেও নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি ছুটে এসেছে, তবে এতে কারও প্রাণহানি ঘটেনি। তবে ভারতীয় সেনার তীব্র প্রত্যাঘাতের পর ফের ডিজিএমও স্তরে আলোচনার প্রস্তাব দেয় পাকিস্তান। সেইমতো বুধবার সন্ধেয় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ পাক ডিজিএমও সাহির সামসাদ মির্জার সঙ্গে টেলিফোনে কথাবার্তা সেরেছেন। তখন পাক ডিজিএমও অভিযোগ জানান, ভারতীয় আক্রমণে জনাকয়েক নাগরিকের প্রাণহানি ঘটেছে। তাতে দুঃখপ্রকাশ করলেও ভারত স্পষ্ট জানিয়ে দেয়, যে সব জায়গায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, শুধু সে সব জায়গা লক্ষ্য করেই গুলি চালিয়েছে সেনা। কোনও প্ররোচনা ছাড়াই পাক হামলায় যেভাবে ভারতীয় নাগরিক ও সেনাকর্মীদের প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারেও উদ্বেগপ্রকাশ করেছে ভারত। ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের বিষয়টি তুলে রণবীর সিংহ পাক ডিজিএমও-কে জানিয়েছেন, শক্ত হাতে সেনার রাশ ধরতে, যাতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে। তাহলেই নিয়ন্ত্রণরেখায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতীয় প্রত্যাঘাতকে ‘নগ্ন আগ্রাসন’ ও ‘প্ররোচনা ছাড়াই গুলিবর্ষণ’ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, পরিস্থিতির গুরুত্ব বুঝতে ভারত ‘ব্যর্থ’।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget