এক্সপ্লোর

প্রতিরক্ষা ও সন্ত্রাসদমনে সহযোগিতা বৃদ্ধি করবে ভারত, ইজরায়েল

নয়াদিল্লি: প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ হল ভারত এবং ইজরায়েল।

এই মুহূর্তে ইজরায়েলি প্রেসিডেন্ট রয়েভেন রিভলিন আটদিনের ভারত সফরে এসেছেন। মঙ্গলবার তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই রাষ্ট্রনেতা দীর্ঘ বৈঠকে একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছছেন।

দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছে – প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন। তেমনই রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, জলসম্পদ, শিক্ষা ও গবেষণা।

s2016111593500

বৈঠকের পর নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন মোদী। রিভলিনের সঙ্গে তাঁকে সন্ত্রাসদমন সহযোগিতা বৃদ্ধি করতে হচ্ছে কারণ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাস রফতানি করছে।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ হল বিশ্বব্যাপী চ্যালেঞ্জ, যার কোনও সীমানা নেই। আর এর সঙ্গে অন্যান্য সংগঠিত অপরাধের যোগাযোগ রয়েছে। দুঃখের বিষয়, এমন একটা দেশ ভারতের প্রতিবেশী।

রিভলিন জানান, ভারত ও ইজরায়েল—উভয় সন্ত্রাসের শিকার। দুই দেশই স্বাধীনচেতা এবং স্বীকার করে যে, যে কোনও প্রকারের সন্ত্রাসই গ্রহণযোগ্য নয়। তিনি জানিয়ে দেন, ভারত ও ইজরায়েল যৌথভাবে এই সমস্যার সমাধান করবে।

s2016111593478

মোদী জানান, সন্ত্রাস ও সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে কড়া হাতে দমন করতে অঙ্গীকারবদ্ধ দুই দেশ। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা এবং চুপ করে থাকার মানে উগ্রপন্থা ও চরমপন্থাকে আরও উৎসাহ দেওয়া, যা যে কোনও শান্তিপ্রিয় দেশের ক্ষতি করতে পারে।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget