এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসে মদত বন্ধ করে পাকিস্তানকে বেআইনি দখলে রাখা অধিকৃত কাশ্মীর ছাড়তে বলল ভারত

নয়াদিল্লি: কাশ্মীরের ঘটনাবলীকে কেন্দ্র করে পাকিস্তানে ভারত-বিরোধী সভা-সমাবেশ, মিছিলের আয়োজনে তীব্র ক্ষোভ জানাল ভারত। সীমান্তের ওপার থেকে কাশ্মীরের ব্যাপারে যেসব বিবৃতি দেওয়া হচ্ছে, তাতেও গভীর অসন্তোষ রয়েছে নয়াদিল্লির। ভারতের কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে প্ররোচনা, সমর্থন দেওয়া বন্ধ করতে বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, বেআইনিভাবে দখল করে রাখা কাশ্মীরের ভূখণ্ড ছেড়ে দিক পাকিস্তান।   স্বরূপ বলেন, যেভাবে সেদেশে ভারতীয় হাইকমিশনে মিছিল করে প্রতিবাদ, বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে এটা  সুনিশ্চিত করতে হবে যে, তাদের ওখানে কর্মরত ভারতীয় দূতাবাসের সব কর্মী-অফিসার ও তাঁদের পরিবারের সদস্যরা পুরোপুরি নিরাপদ থাকবেন।   A Pakistani activist of the hardline organisation Jamaat-ud-Dawa (JuD) wears a mask of slain popular Indian Kashmiri rebel leader Burhan Wani at a rally to show solidarity with Indian Kashmiri Muslims as they observed a 'Black Day' to denounce the actions of Indian security forces in Indian-administered Kashmir, in Islamabad on July 20, 2016. Unrest in Kashmir has led to the deaths of 45 civilians and injured 3600 in clashes between Indian government forces and Indian Kashmiri protesters sparked by the killing of a charismatic young rebel, with a strict curfew in place for a 12th day. / AFP PHOTO / AAMIR QURESHI স্বরূপ  বলেন, আমরা দেখছি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গত দুদিন ধরে  কাশ্মীর নিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে, মিছিল বেরচ্ছে। এও দেখছি, এসব কিছুর পিছনে রয়েছে রাষ্ট্রসঙ্ঘের তালিকাভুক্ত সন্ত্রাসবাদীরা, যারা অতীতে পাকিস্তানে ওসামা বিন লাদেন, তালিবান নেতা আখতার মনসুর সহ কুখ্যাত অপরাধীদের খতম করে দেওয়ার বিরোধিতা করেছে। পাকিস্তানে বসে এই সন্ত্রাসবাদীরা যে মদত, প্রশ্রয় পাচ্ছে, তার কঠোর নিন্দা করছে ভারত। আমরা আরও একবার পাকিস্তানকে বলছি, আমাদের দেশের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদ, হিংসায় উসকানি, মদত দেওয়া থেকে বিরত থাকুন। আমাদের ঘরোয়া বিষয়ে  হস্তক্ষেপ করা বন্ধ রাখুন। কাশ্মীরের পাকিস্তানে অন্তর্ভুক্তির দিনটি যেভাবে পালিত হয়, তাতে গোটা জম্মু ও কাশ্মীরের ভূখন্ডটাই দখল করার পাকিস্তানের বাসনা ফুটে ওঠে, এহেন মন্তব্য করে স্বরূপ বলেন, ভারত দাবি করছে, পাকিস্তান বেআইনি ভাবে কব্জা করে রাখা পাক অধিকৃত কাশ্মীরের জমি ছেড়ে দিক। তিনি এও বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ’ বলছে। সেখানে ভোট করাচ্ছে। কিন্তু এহেন অর্থহীন তথাকথিত নির্বাচনের আয়োজন করে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget