এক্সপ্লোর

২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশে লকডাউন? ‘ভুয়ো খবর’, সাফ জানাল সরকার

'ফেক নিউজ' সতর্কীকরণ পোস্টের মাধ্যমে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-ও ফের দেশজুড়ে লকডাউন জারি করা সংক্রান্ত খবরের সত্যতা নস্যাৎ করেছে।

নয়াদিল্লি: দেশে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ঘোরাফেরা করছে, যেখানে দাবি করা হয়েছে সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশজুড়ে লকডাউন জারি করবে। সরকার এই খবর সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। 'ফেক নিউজ' সতর্কীকরণ পোস্টের মাধ্যমে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-ও ফের দেশজুড়ে লকডাউন জারি করা সংক্রান্ত খবরের সত্যতা নস্যাৎ করেছে। ১০ সেপ্টেম্বর তারিখ উল্লেখ করা ওই ভুয়ো নির্দেশে বলা হয়েছে, 'কোভিড-১৯ এর প্রসার রুখতে এবং দেশে মৃত্যুহার কমাতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ), সেইসঙ্গে যোজনা কমিশন ভারত সরকারকে আর্জি জানিয়েছে এবং প্রধানমন্ত্রীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ২৫ সেপ্টেম্বর মধ্যরাত থেকে দেশদজুড়ে ৪৬ দিনের কঠোর লকডাউন জারি করতে বলেছে। দেশে অত্যাবশ্যক সামগ্রীর সরবরাহ ব্যবস্থা রাখতে এনডিএমএ মন্ত্রককে সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে মন্ত্রককে আগাম নোটিশ জারি করেছে'।
এই ভুয়ো নির্দেশ খারিজ করে পিআইবি বলেছে, 'দাবি: তথাকথিত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির  নির্দেশ বলে দাবি করা হয়েছে, সংস্থা ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে লকডাউন ফের জারি করতে সরকারকে নির্দেশ দিয়েছে। পিআইবি-র তথ্য যাচাই: এই নির্দেশিকা ভুয়ো। দেশজুড়ে লকডাউন ফের জারির এ ধরনের কোনও নির্দেশ এনডিএমএ জারি করেনি'। উল্লেখ্য, করোনার প্রকোপ রুখতে ভারতে মার্চের শেষ থেকে লকডাউন জারি করা হয়েছিল। জুন থেকে ধাপে ধাপে আনলক পর্ব শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget