এক্সপ্লোর

সীমান্ত সংঘাত থামাতে চিনের সঙ্গে আলোচনায় রাজি ভারত, জানালেন সুষমা

নয়াদিল্লি: ভারত সীমান্ত সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়। দু দেশ যদি আগে সিকিম সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয়, তাহলে চিনের সঙ্গে আলোচনার জন্য তৈরি ভারত। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সংযোজনীর জবাবে এমনই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ২০১২ সালে ভারত, চিন ও ভুটানের মধ্যে এই মর্মে লিখিত বোঝাপড়া হয়েছিল যে, তিন পক্ষের সংযোগস্থলের সীমানা নিয়ে পরস্পর আলোচনার মাধ্যমেই তারা একসঙ্গে সিদ্ধান্ত নেবে। কিন্তু তারপরও চিন একতরফা ওখানকার চরিত্র বদলে দিতে চাইছে, যার ফলে চ্যালেঞ্জের মুখে ভারতের নিরাপত্তা। চিন এই অঞ্চলে আগেও রাস্তা তৈরি করেছে। বুলডোজার ও এলিভেটর নিয়ে এসেছে তারা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই যায়। তবে তার আগে দু পক্ষকেই সেনা সরাতে হবে। সুষমা দাবি করেছেন, তিন দেশের সংযোগস্থল নিয়ে ভারতের অবস্থান মোটেই 'অযৌক্তিক' নয়। সব দেশ এই ইস্যুতে তার পাশেই দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে, ভারত এ ব্যাপারে যা বলছে, তাতে অন্যায় কিছু নেই। আইন আমাদের পক্ষে। ভারত ও চিনের মধ্যে সীমানা নির্ধারণ এখনও চূড়ান্ত হয়নি, দু দেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটা করে ফেলবে, অন্যদিকে চিন ও ভুটানের মধ্যে সীমানা নির্ধারণও দ্বিপাক্ষিক আলোচনার পথেই হবে। সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে, এটাই ভারতের মনোভাব। মতপার্থক্য যাতে বিবাদ, সংঘাতে না গড়ায়, সেটাই চায় ভারত। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ডোকালাম সমস্যার চেষ্টা চলছে। আমরা কথা বলতে আগ্রহী। কিন্তু আগে তো দুপক্ষকে নিজ নিজ সেনা সরিয়ে নিতে হবে। ভারত যে মূহূর্তে জানতে পারে, এক সীমান্ত, এক রাস্তা (ওয়ান বর্ডার, ওয়ান রোড) প্রকল্পটি চিন-পাকিস্তান ইকনমিক করিডরেরই অংশ, সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করে বলেও জানান সুষমা। বিদেশমন্ত্রী আরও বলেছেন, চিন যদি ক্রমাগত তিন দেশের সংযোগস্থলের অবস্থান বদল করতে থাকে, তাহলে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হবে। ভুটানও এ বিষয়ে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। চিন তিন দেশের সংযোগস্থলটাকেই বদলে দিয়ে ওই অঞ্চলে নিজেদের অধিকার কায়েম করতে চাইছে। সেই কারণেই বিরোধিতা করছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, সীমান্ত সংঘাত নিয়ে ভুটান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত। চিনের সঙ্গে সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। সেই বৈঠকে ভারত ও চিন বলেছিল, সীমান্ত নিয়ে মতভেদ যেন সংঘাতে পরিণত না হয়ে সেদিকে নজর দেওয়া হবে। দায়িত্বশীল সবপক্ষই শান্তি চায়।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget