এক্সপ্লোর
ব্রহ্মস ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

ফাইল ছবি
বালেশ্বর: বায়ুর চেয়েও দ্রুত গতিসম্পন্ন ক্রুজ ক্ষেপনাস্ত্র ব্রহ্মসের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। ৩০০ কেজি ওজনের অস্ত্র বহনে সক্ষম এই সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা হল ওড়িশার উপকূলে। এদিন সকাল ১১.৩৩ টায় চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি মোবাইল লঞ্চার থেকে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপন করা হয়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ণ সংস্থা (ডিআরডিও)-র পক্ষ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল বলে জানানো হয়েছে। এই দ্বিস্তরীয় ক্ষেপনাস্ত্রটি ইতিমধ্যেই সেনা ও নৌবাহিনীর অন্তর্ভূক্ত হয়েছে। বায়ূসেনার হাতে এর যে সংস্করণটি তুলে দেওয়া হবে তা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Before You Go
NCPI News: "BJP আমাদের NCPI-তে নিয়ে গেছে", বললেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া | ABP Ananda





















