এক্সপ্লোর
আইআরসিটিসি-র উদ্যোগে ট্রেন সম্পর্কিত সমস্ত লাইভ স্ট্যাটাস এবার জানবেন হোয়াটসঅ্যাপে

নয়াদিল্লি: রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে এবার এক নয়া উদ্যোগ নিল আইআরসিটিসি। এখন থেকে ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন যাত্রীরা। কোন ট্রেন কখন ছাড়বে, দেরিতে ছাড়বে না সঠিক সময়ে, কোন ট্রেন কতটা দেরিতে চলছে...সব তথ্যই মিলবে এবার থেকে হোয়াটসঅ্যাপে। অনলাইন ট্র্যাভেল সংস্থা মেক মাই ট্রিপের সঙ্গে জোট বেঁধে এই পরিষেবা চালু করতে চলেছে রেল। শুধুমাত্র ম্যাসেঞ্জারের মাধ্যমে একটি অনুরোধ পাঠালেই মিলবে সমস্ত তথ্য। কীভাবে কাজ করবে এই পরিষেবা জেনে নিন
- হোয়াটসঅ্যাপে ট্রেন সংক্রান্ত স্ট্যাটাস আপডেট জানতে এই নম্বরটি সেভ করে রাখুন মোবাইলে...৭৩৪৯৩৮৯১০৪ (ভায়া মেক মাই ট্রিপ)। যখনই ট্রেন সংক্রান্ত কোনও তথ্য দরকার, ওপরে উল্লেখিত নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত ট্রেন নম্বর পাঠাতে হবে। ম্যাসেজ ডেলিভারির পর ১০ সেকেন্ডের মধ্যে জবাব আসবে বেশিরভাগ ক্ষেত্রেই।
- তবে যাত্রীর ট্রেন নম্বর সার্ভারে পৌঁছেছে কীভাবে বুঝবেন? যখন দেখবেন হোয়াটসঅ্যাপ বার্তায় দুটি ব্লু টিক দেখাচ্ছে। এরমানেই ম্যাসেজ সফলভাবে সার্ভারে পৌঁছেছে।
- এরপরই পরিষেবা প্রদানকারী সংস্থা যাত্রীকে তাঁর প্রশ্নের জবাব দিয়ে দেবে।
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
সেরা শিরোনাম
বিনোদনের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















