এক্সপ্লোর

বাতিল নোট নিতে অস্বীকার হাসপাতালের, মৃত্যু সদ্যোজাতের

পুণে:  বাতিল নোট নিতে অস্বীকার হাসপাতালের, মৃত্যু হল সদ্যোজাতের। ঘটনাটি ঘটেছে পুণের কেইএম হাসপাতালে। কেন্দ্রের নির্দেশিকা ছিল যে হাসপাতালগুলিতে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট লেনদেনের জন্যে ব্যবহার করা যাবে। কিন্তু সেকথা যে বাস্তবে কার্যকর হয়নি, তা আরও একবার স্পষ্ট হল এই ঘটনা থেকে। হৃদযন্ত্রে সমস্যা ছিল সদ্যোজাতের। রুবি হল ক্লিনিক নামের পুণের এক হাসপাতালে শিশুটির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পুরো টাকা না নিয়ে চিকিৎসা শুরু করতে রাজি হয়নি। সদ্যোজাতের পরিবারের সদস্যেরা হাসপাতাল কর্তৃপক্ষকে অর্ধেক টাকা পুরনো বাতিল নোটে দিতে চেয়েছিলেন, অর্ধেক টাকার ব্যবস্থা তাঁরা করে ফেলেছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই অর্ধেক টাকাও বাতিল নোটে নিতে অস্বীকার করায়, শেষপর্যন্ত বাঁচানো যায়নি সেই সদ্যোজাতকে। সদ্যোজাতের বাবা-মায়ের এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, চিকিৎসক তাঁদের জানিয়ে ছিলেন বাচ্চাটির হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্যে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে। রুবি হল ক্লিনিক হাসাপাতালে চিকিত্সা শুরুর আগে পুরো টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিশুটির পরিবারের সদস্যেরা, এক লক্ষ টাকা পুরনো বাতিল নোটে দিতে চেয়েছিলেন। এবং কিছু টাকা তাঁরা চেকে ও কার্ডে দিতে প্রস্তুত ছিলেন, জানিয়েছেন সেই আত্মীয়। সেকথাও শোনেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বাচ্চাটির পরিবার অনুরোধ করেন, তাঁরা এক লক্ষ টাকা কারেন্ট চেকে দিতে চান, তিরিশ হাজার টাকা কার্ডে দিতে চান। আর অর্ধেক টাকাটা অপর একটি চেক মারফত্ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তার জন্যে তাঁরা সোমবার অবধি সময় চেয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের থেকে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনও কথাই শুনতে রাজি হয়নি। যারফলে কিছু অমূল্য সময় নষ্ট হয়ে যায়। এরপর শিশুটিকে নিয়ে কেইএম হাসাপতালে আসে তার পরিবারের লোক, কিন্তু শেষপর্যন্ত মৃত্যু হয় সেই সদ্যোজাতের। শিশুটিকে কেইএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়। এবিষয় রুবি হল ক্লিনিকের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সদ্যোজাতের পরিবারের দায়ের করা সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget