পুঞ্চে অনুপ্রবেশ ভেস্তে দিল সেনা, হত ২ জঙ্গি

জম্মু: জম্মুর পুঞ্চে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী। খতম দুই জঙ্গি। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দুজন জঙ্গিকে নিকেশ করে আরও একবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের ছক ব্যর্থ করে দিল সেনাবাহিনী। তিনি জানান, নিয়ন্ত্রণ রেখায় সজাগ, তত্পর সেনা জওয়ানরা গতকাল ভোরে বেতার নালা এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখতে পান। জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। দুপুর নাগাদ নিহত হয় এক জঙ্গি। দ্বিতীয়জন প্রাণ হারায় আজ। নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রশস্ত্র সমেত দুই জঙ্গির দেহ পড়ে রয়েছে বলে জানান মুখপাত্রটি। তিনি পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন। বলেন, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় খামতি নেই পাকিস্তানের। প্রসঙ্গত, ৯ জানুয়ারি আখনুর সেক্টরের বাত্তাল এলাকায় জিআরইএফ শিবিরে হামলা চালিয়ে তিন শ্রমিককে হত্যা করে জঙ্গিরা।
Before You Go
West Bengal Budget News | সরকার গঠনের পর প্রথম বাজেটে শিক্ষাক্ষেত্রে জোরালো নজর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার






















