এক্সপ্লোর

মূর্তি-ভাঙা: তথাগতর ট্যুইট ঘিরে বিতর্ক, রাষ্ট্রপতিকে ই-মেল বিদ্বজ্জনদের

কলকাতা: লেনিনের মূর্তি-ভাঙা নিয়ে ত্রিপুরার রাজ্যপালের একাধিক ট্যুইট। আর সেই সব টুইট ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। এবার একেবারে রাষ্ট্রপতি ভবনে ই-মেল রাজ্যের বিদ্বজ্জনদের। অশান্তিতে ইন্ধনের আশঙ্কায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, জয় গোস্বামী, মনোজ মিত্র, কবীর সুমন, গৌতম, নৃসিংহপ্রসাদ ভাদুড়িরা রাষ্ট্রপতির উদ্দেশে লিখেছেন, ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় গত ৬ ও ৭ মার্চ টুইটের মাধ্যমে যে সব কথা বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শপথ গ্রহণকারী কোনও রাজ্যপাল বলতে পারেন না। তথাগত রায়ের এই বার্তায় ত্রিপুরা সহ গোটা দেশেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আপনিও নিশ্চই তা লক্ষ্য করেছেন। দুর্ভাগ্যজনকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন না করে তিনি হিংসায় প্ররোচনা ও মদত দিচ্ছেন। আমাদের দাবি, অবিলম্বে ত্রিপুরার রাজ্যপালের বিরুদ্ধে সর্বোচ্চ সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হোক। ত্রিপুরায় সিপিএমের পরাজয়ের পর বুলডোজার দিয়ে চুরমার করে দেওয়া হয় লেনিনের মূর্তি। ৬ তারিখ এ প্রসঙ্গে টুইট করেন রাজ্যপাল তথাগত রায়। তিনি লেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এক সরকার কিছু গড়তে পারলে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত আরেক সরকার তা ভাঙতেও পারে। এরপরও একাধিক টুইট করেছেন ত্রিপুরার রাজ্যপাল। যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনায় সরব বাংলার বিদ্বজ্জনেরা। যদিও বাংলার বিদ্বজ্জনদের অভিযোগের নেপথ্যে রাজনীতি দেখছেন ত্রিপুরার রাজ্যপাল। তাঁর দাবি, সাংবিধানিক এক্তিয়ার লঙ্ঘিত হয়নি। রাজ্যপালের সঙ্গে রাজনৈতিক দলের নেতা বা সরকারের মতবিরোধ রাজ্যে ও দেশে নতুন নয়। কিন্তু রাজ্যপাল ও নাগরিক সমাজের এই বিরোধ বেনজির। বলছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget