এক্সপ্লোর

ভিনধর্মী দম্পতির পাসপোর্ট বিতর্ক: এক সমালোচককে ব্লক করলেন ক্ষুব্ধ সুষমা

নয়াদিল্লি: ভিনধর্মী দম্পতিকে পাসপোর্ট ইস্যুর ঘটনায় এবার অনলাইন ট্রোলদের পাল্টা টার্গেট করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

বিগত কয়েকদিন ধরে একাই ট্রোলদের টুইট ‘লাইক’ ও ‘রিটুইট’ করে সামলাচ্ছিলেন সুষমা। তাতে কাজ না হওয়ায় এবার এক সমালোচককে ‘ব্লক’ করলেন ক্ষুব্ধ বিদেশমন্ত্রী।

এদিন টুইটারে এক সমালোচক সুষমাকে বলেন, ব্লক করে দেখান আমাকে। জবাবে, বিদেশমন্ত্রী লেখেন, অপেক্ষার কী আছে? নিন, ব্লক করলাম (আপনাকে)। এরপরই, ওই টুইটার ব্যবহারকারীকে তিনি ব্লক করে দেন।

https://twitter.com/SushmaSwaraj/status/1013995657902751744

এর আগে, গত রবিবার টুইটারে একটি অনলাইন ওপিনিয়ন পোল করেন সুষমা। প্রশ্ন করেন, এধরনের অপমানজনক আক্রমণ কারা সমর্থন করেন? ৫৭ শতাংশ জানান, তাঁরা এধরনের ট্রোলের বিরুদ্ধে। ৪৩ শতাংশ পক্ষে রায় দেন।

প্রসঙ্গত ভিনধর্মী দম্পতিকে হয়রান করার অভিযোগে লখনউ পাসপোর্ট সেবা কেন্দ্রের এক আধিকারিক বিকাশ মিশ্রকে বদলি করা হয়। এরপরই, সুষমাকে প্রবলভাবে ট্রোলের শিকার হতে হয়। টুইটারে তাঁর উদ্দেশ্যে করা হয় কুরুচিকর মন্তব্য।

এই পরিস্থিতিতে সোমবার সুষমার পাশে দাঁডায় কংগ্রেস ও তৃণমূলের সহ একাধিক বিরোধী দল। পাশাপাশি, সুষমাকে আক্রমণ করার ইস্যুতে চুপ থাকার জন্য বিজেপিকেও একহাত নেয় কংগ্রেস।

এরপরই, গতকাল সুষমার হয়ে জোর সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রাজনাথ বলেছেন, যা চলছে, সেটা অন্যায়। রাজনাথ মিডিয়াকে বলেন, তাঁকে কীভাবে গালিগালাজ করা হচ্ছে জানিয়ে গত সপ্তাহে তিনি প্রথম ট্যুইট করার পরই ওনার সঙ্গে কথা বলি। জানান, মুখোমুখি দেখা হলেও সুষমার কাছে এ ব্যাপারে খোঁজখবর নেন, সমবেদনা প্রকাশ করেন। এদিন, সুষমাকে আক্রমণের তীব্র নিন্দা করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি ও রামবিলাস পাসোয়ান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget