এক্সপ্লোর

জিপে বেঁধে কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সন্ত্রাস দমন অপারেশন, প্রশ্ন দারের

শ্রীনগর: ফারুক আহমেদ দার নামে এক কাশ্মীরী যুবককে সেনার জিপে বেঁধে মানব ঢাল করে ঘুরিয়ে সেনা কর্তৃপক্ষের প্রশংসা পাচ্ছেন মেজর জেনারেল নিতিন লিতুল গগৈ। তিনি সেদিন পাথর ছোঁড়া বাহিনীর হাত থেকে বাহিনীর জওয়ানদের বাঁচাতেই দারকে জিপে বেঁধেছিলেন বলে দাবি গগৈয়ের। কিন্তু দার আজ প্রশ্ন করেছেন, কাউকে বেশ কয়েক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যাওয়াটা কি সাহসের পরিচয়? মেজর গগৈকে পুরস্কৃত করেছে সেনা। 'সন্ত্রাস দমন অপারেশনে তাঁর নিরলস প্রয়াসের' স্বীকৃতি হিসাবে তাঁকে মেডেল দিয়েছে। এ খবরে দারের প্রতিক্রিয়া, আমি বুঝতে পারছি না, কাউকে জিপে বেঁধে রাখাটা ওনার সন্ত্রাস বিরোধী অপারেশনের প্রয়াস কিনা। ৯ এপ্রিলের ঘটনার ব্যাপারে কোর্ট অব এনকোয়্যারি গঠন করেছে সেনা। কিন্তু তাঁকে সেনা বা পুলিশ-কেউই তাঁর ভাষ্য জানতে এখনও ডেকে পাঠায়নি বলে জানিয়েছেন দার। গোটা ব্যাপারটাই 'লোকদেখানো' বলে মন্তব্য করেছেন তিনি। আরও বলেছেন, কখনই সিরিয়াস ছিল না ওরা। আমি এক ক্ষুদ্র মানুষ। কেনই বা ওরা মাথা ঘামাবে। সেনার পাশাপাশি সেদিনের ঘটনার ব্যাপারে মামলা দায়ের করেছে জম্মু ও কাশ্মীর পুলিশও। মঙ্গলবার বদগাঁমের চিল এলাকায় নিজের বাড়িতে দার বলেছেন, এক মাসেরও বেশি কেটে গেল। এখনও স্থানীয় পুলিশ কিছু জানায়নি আমায়। আমার বক্তব্যও নথিভুক্ত করা হয়নি। দারের দাবি, তিনি ঘটনার দিন সন্ত্রাসবাদীদের ফতোয়া অগ্রাহ্য করে ভোট দিয়ে ফেরার পথে মেজর লিতুল গগৈয়ের সামনে পড়ে যান। সেদিন ভোট দিতে বেরনোর জন্য এভাবে সাজা পেতে হল বলে ক্ষোভমিশ্রিত মন্তব্য করেছেন তিনি। জানাচ্ছেন, সেদিনের ঘটনার পর থেকে বদলে গিয়েছে তাঁর জীবন। লোকের চোখে দর্শনীয় বস্তু হয়ে উঠেছি, বলেছেন দার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget