এক্সপ্লোর

আইএসআই-মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্ক ফাঁস করল পঞ্জাব পুলিশ, ধৃত ৩

চণ্ডীগড়: পাক গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট একটি জঙ্গি নেটওয়ার্ক ফাঁস করা হয়েছে বলে দাবি করল পঞ্জাব পুলিশ। এই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

রবিবার, পঞ্জাব পুলিশ এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, তিন অভিযুক্ত—গুরদয়াল সিংহ, জাগরুপ সিংহ ও সতবিন্দর সিংহকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এই তিনজন সরাসরি আইএসআই-মদতপুষ্ট ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন (আইএসওয়াইএফ)-এর সক্রিয় সদস্য।

অভিযোগ, এই তিনজনই আইএসআই-এর হাতে প্রশিক্ষণপ্রাপ্ত। পুলিশের দাবি, জেরায় এরা স্বীকার করেছে, ভারতে নাশকতা চালানোর জন্য তারা পাকিস্তান থেকে আইএসওয়াইএফ-এর প্রধান লখবীর রোড-এর থেকে নির্দেশ পেয়েছে। পুলিশের আরও দাবি, এই তিনজনের মধ্যে প্রধান অপারেটিভ হল গুরদয়াল। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগাযোগ রয়েছ।

পুলিশ জানায়, জেরায় জাগরুপ স্বীকার করে, রেল লাইনে নাশকতা চালানোর জন্য তাকে প্রশিক্ষণ দিয়েছে আইএসআই। গত ২১ মে, অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে বিএসএফ।

সেই সময় মান সিংহ ও শের সিংহ নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তারা এসেছিল ওই অস্ত্রের হেফাজত নিতে। জানা গিয়েছে, ওই অস্ত্র আইএসওয়াইএফ-এর জন্য আনা হচ্ছিল।

জেরায় উঠে এসেছে, লখবীরের সঙ্গে গুরদয়ালের পরিচয় করিয়ে দেয় ভারতীয় বংশোদ্ভূত জার্মান বাসিন্দা বলবীর সিংহ। দীর্ঘদিন গুরদয়াল লাহোর ক্যান্টনমেন্ট অঞ্চলে ছিল। গত ৬-৭ বছরে বহুবার গুরদয়াল ও লখবীরের যোগাযোগ ও দেখা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের।

পঞ্জাব পুলিশের মতে, পাকিস্তানে জাঠায় (শিখ ধর্মীয় গোষ্ঠী) অংশগ্রহণ করার নামে জাগরুপের জন্য ভিসার বন্দোবস্ত করে গুরদয়াল। ২০১৬ সালের নভেম্বরে দুজনে লাহৌরে গিয়ে লখবীরের সঙ্গে দেখা করে।

পুলিশকে জাগরুপ জানায়, চোখ বেঁধে তাঁকে এক অজ্ঞাতপরিচয় জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিল লখবীর। ওখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। একে-৪৭ রাইফেল থেকে শুরু করে ছোট অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, রেললাইনের ফিশপ্লেট খুলে কী ভাবে নাশকতা করা যায়, সেই প্রশিক্ষণও দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তৃতীয় ধৃত সতবিন্দরও বাকি দুজনের মতোই সক্রিয় সদস্য। তিন ধৃতের থেকে বেশ কয়েকটি পিস্তল ও প্রচুর গুলি বাজেয়াপ্ত হয়েছে। গুরদয়াল ও বলবীরের আগে থেকেই জঙ্গি কার্যতলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে ১৯৮৮ ও ১৯৯২ সালে বিভিন্ন অপরাধমমূলক মামলাও দায়ের হয়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget