এক্সপ্লোর

লালুর বিরুদ্ধে আয়কর অভিযান: বিজেপি-আরজেডি সংঘর্ষে উত্তপ্ত পটনা

পটনা: লালুপ্রসাদের বিরুদ্ধে আয়কর হানার পরদিন আরজেডি ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাপ ছড়াল পটনায়। এদিন আরজেডি-র যুব শাখার কয়েকশ কর্মী-সমর্থক খালি গায়ে বিহার বিজেপির সদর দফতরের সামনে মিছিল করেন। দলের প্রধান লালুপ্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিহারের বিজেপি নেতা সুশীল মোদীর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে তাঁরা স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, কিছুক্ষণ পরেই আরজেডি কর্মী-সমর্থকরা বীর চাঁদ পটেল মার্গে বিজেপির অফিস লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন। এর পাল্টা হিসেবে বিজেপি কর্মীরা লাঠি হাতে আরজেডি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই ঘটনায় ছয়জন জখম হয়েছেন। বিজেপি অফিসের সামনে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদস্থ পুলিশ আধিকারিক মনু মহারাজ জানিয়েছেন, পুলিশ সঠিক সময়ে হস্তক্ষেপ করে দুই পক্ষকে হঠিয়ে দেয়। শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। মুজফফরপুরেও আরজেডি কর্মীরা বিজেপি অফিস ঘেরাও করে। তবে পুলিশের হস্তক্ষেপে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। সুশীল মোদী বিজেপি দফতরে আরজেডি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এই ঘটনাকে নিন্দাজনক আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের মদতেই এই ঘটনা ঘটেছে। বিরোধীদের কন্ঠস্বর চাপা দেওয়াই এর উদ্দেশ্য। বিজেপি এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে। অন্যদিকে, আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারির অভিযোগ, তাঁদের কর্মীর বিজেপি অফিসের বাইরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি কর্মীরাই লাঠি ও বোতল নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget