এক্সপ্লোর

আমলা, বিচারকদের রক্ষায় বিতর্কিত অর্ডিন্যান্স: ‘এটা ১৮১৭ নয়, ২০১৭’, বসুন্ধরাকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: রাজস্থান প্রশাসনের জারি করা নতুন অর্ডিন্যান্স নিয়ে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে কটাক্ষ করলেন রাহুল গাঁধী।

কংগ্রেস সহ-সভাপতির দাবি, এই অর্ডিন্যান্সের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত বিচারক ও সরকারি আমলাদের রক্ষা করতে চাইছে রাজস্থান সরকার।

এদিন টুইটারে রাহুল লেখেন, ম্যাডাম মুখ্যমন্ত্রী, অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, আমরা একবিংশ শতাব্দীতে বাস করি। এটা ১৮১৭ নয়, ২০১৭ সাল।

গত ৭ সেপ্টেম্বর জারি করা ওই অর্ডিন্যান্সে বলা হয়েছে, বিচারক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও তদন্ত প্রক্রিয়া শুরু হবে না।

অর্ডিন্যান্সে আরও বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে যতক্ষণ না তদন্তের অনুমতি মিলছে, ততক্ষণ কোনও সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হবে না।

অর্ডিন্যান্স অনুযায়ী, বিচারক বা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর অভিযুক্তদের ১৮০ দিনের রক্ষাকবচ দেওয়া হবে।

এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে তদন্ত প্রক্রিয়া হবে কি না। এই সময়সীমা পার হওয়ার পরও যদি সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ধরে নিতে হবে, তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।

বসুন্ধরা-প্রশাসনের জারি করা এই অর্ডিন্যান্স ঘিরে জোর বিতর্ক শুরু হয়। বিরোধীরা দাবি করে, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বাঁচাতে এবং বাকস্বাধীনতা রোধ করতেই এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে।

শনিবার, রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের স্বপক্ষে ময়দানে নামেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া। বিরোধীদের তোলা অভিযোগকে খারিজ করেন তিনি। বলেন, রাজ্য সরকার কোনওভাবেই কাউকে আড়াল করতে চাইছেন না।

তাঁর পাল্টা দাবি, বহুক্ষেত্রে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়। অভিযোগ যদিও পরবর্তীকালে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়, তাহলেও যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। একে রোখার জন্যই এই অর্ডিন্যান্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget