এক্সপ্লোর

আলোচনার দরজা সকলের জন্য খোলা, জানালেন কাশ্মীরে নিযুক্ত কেন্দ্রীয় প্রতিনিধি দীনেশ্বর

নয়াদিল্লি: ঠিক যেন বৃত্তের সম্পূর্ণ হওয়া। ২৫ বছর আগে, কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কর্তা হিসেবে জম্মু ও কাশ্মীরেই প্রথম পোস্টিং পেয়েছিলেন দীনেশ্বর শর্মা। এখন অবসরের পর ফের ফিরে যাচ্ছেন সেই উপত্যকায়। এবার কেন্দ্র নিযুক্ত বিশেষ প্রতিনিধি হিসেবে।

১৯৯২ সালের মে মাস। সন্ত্রাসবাদ একেবারে চরমে। সেই সময় শ্রীনগরে এসেছিলেন ৩৬ বছরের দীনেশ্বর। রাজধানীতে আইবি হেডকোয়ার্টার্সে প্রথামিফিক প্রশিক্ষণের পরই তাঁকে প্রথমেই পাঠানো হয়েছিল উপত্যকায়।

কেরল-ক্যাডারের এই অফিসার ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত আইবি-র অতিরিক্ত ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ফিরে গিয়ে দিল্লিতে কাশ্মীর ডেস্ক-এর নেতৃত্বে দেন তিনি। পরবর্তীকালে, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ছিলেন এই গোয়েন্দা সংস্থার মাথায়। এবার, সরকারের প্রতিনিধি হিসেবে শান্তি আলোচনায় অংশ নেবেন।

দীনেশ্বর জানান, এটা তাঁর কাছে ঘরে ফেরার সামিল। প্রাক্তন আইবি কর্তা বলেন, আমি আশাবাদী, দেশবাসী ও সরকারের প্রত্যাশা পূরণ করতে পারব। বর্তমানে, অসমের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ৬১ বছরের দীনেশ্বর। জানান, নতুন চ্যালেঞ্জ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

দীনেশ্বের জানান, আগে পরিস্থিতি অনেকটাই প্রতিকূল ছিল। তবে, এখন তা পাল্টেছে। তাঁর আশা, সকলে মিলে একসঙ্গে উপত্যকায় শান্তি স্থাপন করতে সক্ষম হবেন। কাশ্মীর সমস্যা সমাধানের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল বিচ্ছিন্নতাবাদীরা। এপ্রসঙ্গে দীনেশ্বর বলেন, রণকৌশল তৈরি হচ্ছে। আমি সকলের সঙ্গেই কথা বলতে রাজি, যারা উপত্যকায় চিরস্থায়ী শান্তি আনতে প্রস্তুত। তিনি যোগ করেন, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করাকেই অগ্রাধিকার দওয়া হবে। আমার দরজা সকলের জন্য খোলা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের বক্তৃতাকে উল্লেখ করে দীনেশ্বর জানান, প্রধানমন্ত্রীর তৈরি করা লক্ষ্যেই এগোতে হবে। তিনি বলেছেন, কাশ্মীরিদের কাছে টেনে নিতে হবে যাতে সেখানে চিরস্থায়ী শান্তি থাকে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget