এক্সপ্লোর

‘অ্যায় দিল..’ নিয়ে রাজ ও জোহরের সমঝোতা ‘ভয়ঙ্কর নজির’, বললেন ফারহান

মুম্বই: পাক শিল্পী বিতর্কে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার প্রযোজক করণ জোহর এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের মধ্যস্থতা যে সমঝোতা হয়েছে তা সমগ্র বলিউডকে হতভম্ব করে দিয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। তিনি এই সমঝোতাকে ‘ভয়ঙ্কর নজির’ হিসেবে মন্তব্য করেছেন। উল্লেখ্য, উরি হামলার পর এমএনএস প্রধান রাজ ঠাকরে পাকিস্তানি শিল্পীদের বলিউডে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। রাজ ঠাকরের দল পাক শিল্পীদের নিয়ে কাজ করলে সিনেমার শ্যুটিং ও রিলিজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এমএনএসের হুমকির কাছে কার্যত মাথা ঝোঁকাতে হয়েছে করণ জোহরদের। তাঁরা বলেছেন, ভবিষ্যতে পাক শিল্পীদের নিয়ে কাজ করবেন না। এছাড়াও সেনা তহবিলে ৬ কোটি টাকা অনুদানের কথাও জানান করণ জোহর। এর বিনিময়ে ‘অ্যায় দিল..’ ছবির মুক্তির বিরোধিতা থেকে পিছু হঠে রাজ ঠাকরের দল। এই বিতর্ক সম্পর্কে একটি সংবাদমাধ্যমকে ফারহান বলেছেন, এটা এমনও নয় যে, কী করা যাবে আর কী করা যাবে না, সে বিষয়ে সরকার নির্দেশ দিচ্ছে। তাহলে কার কথা শোনা হচ্ছে? আসলে যে হুমকি দিচ্ছে, তার কথা মেনে চলতে হচ্ছে। ফারহান বলেছেন, ‘যখন তোমাকে হুমকি দেওয়া হচ্ছে, তখন সেটা আর তোমার ব্যাপারই নয়। তোমার বাড়িতে বাচ্চা রয়েছে। তোমার একটা পরিবার রয়েছে। তাহলে তাদেরকে এই হুমকির মুখে পড়তে দিচ্ছ কেন। দিনের শেষে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এখন দেশের এই হাল’। ফারহান বলেছেন, বিনোদন জগতকে এভাবে নিশানা করাটা একেবারেই অনুচিত। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে একটা নিয়ম তৈরি করছে আর সেগুলি সকলকে মানতে হবে এবং সবাইকে একই মাপকাঠিতে দেখা হয়। উল্লেখ্য, এর আগে বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি জোহরের সঙ্গে রাজের সমঝোতার ব্রোকার হওয়ার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget