এক্সপ্লোর

মায়ের মঙ্গলসূত্র, টিপ, চুড়ি না দেখে যাদব প্রথমেই প্রশ্ন করেন, বাবা কেমন আছে, কিছু হয়নি তো! জানালেন সুষমা

নয়াদিল্লি: মায়ের মঙ্গলসূত্র, টিপ, হাতের চুড়ি না দেখে বাড়িতে 'খারাপ' কিছু একটা ঘটে গিয়েছে বলে আশঙ্কা করেন কুলভূষণ যাদব। ইসলামাবাদে গত সোমবার মা, স্ত্রীর সঙ্গে দেখা হয় পাকিস্তানে চরবৃত্তি, নাশকতায় দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন কমান্ডারের। বৃহস্পতিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ লোকসভায় যাদবের মা, স্ত্রীর সঙ্গে পাকিস্তানে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের ব্যাপারে বিবৃতি দেন। সেখানেই তিনি এ কথা জানান। বড়দিনে ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের কাচের দেওয়াল তোলা ঘরে যাদবের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তাঁর মা ও স্ত্রীকে মঙ্গলসূত্র, টিপ, চুড়ি খুলতে বাধ্য করেন সেখানকার অফিসাররা। এমনকী সন্দেহজনক কিছু একটা আছে বলে জানিয়ে যাদবের স্ত্রীর জুতোও নিয়ে নেওয়া হয়, ফেরত দেওয়া হয়নি। ক্ষুব্ধ, ব্যথিত দুই মহিলা দেশে ফেরার পরদিন বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আজ সুষমা বলেন, যাদবের মা অবন্তী আমায় বলেছেন, ছেলে প্রথম যে প্রশ্নটি করে, তা হল, বাবা কেমন আছে? কিছু হয়নি তো? ও হয়তো ভেবেছিল, বাড়িতে কোনও অমঙ্গল ঘটেছে। তবে যখন দেখে, স্ত্রীও ওগুলো পরে নেই, শীঘ্রই ও বুঝতে পারে, নিরাপত্তার অজুহাতেই মঙ্গলসূত্র, টিপ, চুড়ি খোলানো হয়েছে। পাকিস্তানে যাদবের স্ত্রী, মায়ের সঙ্গে কেমন দুর্ব্যবহার করা হয়েছে, জানাতে গিয়ে সুষমা বলেন, মঙ্গলসূত্র খুলতে বাধ্য করাটা অসম্মান প্রদর্শনের চরম দৃষ্টান্ত। যাদবের মা পাক কর্তাদের বলেছিলেন, মঙ্গলসূত্র তাঁর বিয়ের চিহ্ন। তিনি কখনই ওটা খোলেন না। কিন্তু ওরা শুনতেই চায়নি। নিরাপত্তার ওজর তুলে দুজনের পোশাক পর্যন্ত বদলাতে বাধ্য করা হয়। যাদবের মা শুধু শাড়িই পরেন। কিন্তু তাঁকে সালোয়ার, কুর্তা পরতে হয়। এদিন সংসদের দুই কক্ষেই বিবৃতি দিয়ে সুষমা জানান, গতকালই পাকিস্তানকে নোট পাঠিয়ে যাদবের মা ও স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের তীব্র নিন্দা করেছে ভারত। যাদবের স্ত্রীর জুতোয় চিপ, ক্যামেরা বা রেকর্ডার থাকার সন্দেহে তা নিয়ে নেওয়ার নিন্দা করে সুষমা বলেন, অবাস্তব দাবি। একবার বলছে, রেকর্ডার, আবার বলছে ক্যামেরা, কখনও বলছে চিপ। এর চেয়ে বড় সাদা মিথ্যা কিছু হতে পারে না। ভাগ্যিস বলেনি, বোমা রাখা আছে!

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget