এক্সপ্লোর
দিল্লির জামা মসজিদ ছিল যমুনা দেবী মন্দির, দাবি কাটিয়ারের

নয়াদিল্লি: দিল্লির জামা মসজিদ আদতে ছিল যমুনা দেবী মন্দির। এমনই দাবি করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। তাঁর আরও দাবি, মুঘল সম্রাটরা প্রায় ৬০০০ জায়গা ভেঙে দিয়েছিল। দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবী মন্দির। একইভাবে তাজমহল ছিল তেজোমহল। উল্লেখ্য, কাটিয়ারের এ ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয়। উত্তর প্রদেশ সরকারের পর্যটন লিফলেট থেকে যখন তাজমহলের নাম সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, তখনও তিনি মুঘল আসলের এই সৌধকে তেজোমহল বলে দাবি করেছিলেন। তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে জোরাল সওয়াল করেছেন। উল্লেখ্য, দিল্লির জামা মসজিদ ১৬৫৬ সালে তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান।
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















