এক্সপ্লোর

পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের জন্য নেহরুকে দায়ী করলেন মোদী সরকারের মন্ত্রী

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদের পিছনে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেছেন, নেহরু থেকে শুরু করে গত ৬০ বছরে একের পর এক ভুলভ্রান্তিই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের রমরমার কারণ। তিনি বলেছেন, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাক ভূখণ্ডে ঢুকে সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক এনডিএ সরকারের গৃহীত  কঠোর ব্যবস্থার একটা উদাহরণ। জিতেন্দ্র সিংহর দাবি, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলার ভার নেহরু যদি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলের ওপর ছেড়ে দিতেন তাহলে উপমহাদেশের ইতিহাস অন্যরকম হত। তাঁর অভিযোগ, নেহরু স্বরাষ্ট্রমন্ত্রকের অধিকারে হস্তক্ষেপ করেছিলেন। দিল্লিতে সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর দুটি উদাহরণ হল, সার্জিক্যাল স্ট্রাইক এবং নোট বাতিল। পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত লেনদেন এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া গিয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী। জিতেন্দ্র সিংহর দাবি, ২০১৪-র ২৬ মে মোদী যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন তাঁর ঘাড়ে গত ছয় দশকের অপকর্মের বোঝা চেপেছিল। মন্ত্রীর দাবি, অতীতের নৈরাশ্য ও হতাশার কালো মেঘ কেটে গত দু বছরের মধ্যেই সাধারণ মানুষ নিজেদের ভরতীয় হিসেবে গর্বিত বোধ করছেন। শুধু আমজনতাই নয়, বিদেশে থাকা ভারতীয়রাও দেশে ফিরে আসার সুযোগ খুঁজছেন। তিনি বলেছেন, রিপোর্ট অনুসারে, নোট বাতিলের জঙ্গি কার্যকলাপ ৬০ শতাংশ কমেছে। সন্ত্রাসবাদ সংক্রান্ত হাওয়ালা লেনদেন ৫০ শতাংশ কমেছে। মন্ত্রীর আরও দাবি, পাকিস্তানে ভারতের জাল নোট ছাপার অন্তত দুটি প্রিন্টিং প্রেস বন্ধ হয়ে গিয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কাশ্মীর পাথর ছোঁড়ার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget