এক্সপ্লোর

অমিত শাহের ছেলের বিরুদ্ধে প্রমাণ থাকলে তদন্ত হতেই পারে, বলল আরএসএস

  নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের কোম্পানির টার্নওভার কয়েক গুণ বৃদ্ধি পাওয়া নিয়ে বিরোধী শিবিরের আক্রমণের মুখে আসরে আরএসএস। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং অমিত শাহের ছেলে হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে জয় ব্যবসা বাড়িয়েছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সঙ্ঘের অন্যতম শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসাবালে সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে শক্ত তথ্যপ্রমাণ থাকলে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হতেই পারে। প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে তার ভিত্তিতে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। যদিও হোসাবালে একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, জয়ের বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলছেন, তা প্রমাণের দায়ও তাঁদেরই। আগে তাঁরা অভিযোগ প্রমাণ করুন। দি ওয়্যার নামে যে নিউজ ওয়েবসাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাঁর কোম্পানির আয় ১৬ হাজার গুণ বেড়েছে, তাদের বিরুদ্দে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জয়। দি ওয়্যার-এর রিপোর্টে কেন জয়ের সংস্থাকে ফেরত পাওয়ার ব্যবস্থা না করেই প্রচুর ঋণ দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলা হয়েছে। অমিত শাহের ছেলেকে কেন্দ্রীয় সরকার বাঁচাতে চেষ্টা করছে বলে বিজেপি নেতা যশবন্ত সিনহার অভিযোগ অবশ্য সমর্থন করেননি হোসাবালে। কেন্দ্রের দেশের অর্থনীতি পরিচালনারও তীব্র সমালোচনা করেছেন যশবন্ত। আরএসএস নেতার বক্তব্য, ওঁরা বিজেপিতে আছেন। তাই দলের ভিতরেই ওঁরা আপত্তিগুলি নিয়ে আলোচনা করলে ভাল হয়। আলোচনার দায় আমাদের নয়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget