এক্সপ্লোর

তথ্য আন্দোলন কর্মী খুনে প্রাক্তন বিজেপি সাংসদ সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা সিবিআই আদালতের

তথ্যের অধিকার আন্দোলনের কর্মী আইনজীবী জেথওয়া খুনের ঘটনায় প্রাক্তন বিজেপি সাংসদ দিনু বোঘা সোলাঙ্কি সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত।

আমেদাবাদ: তথ্যের অধিকার আন্দোলনের কর্মী আইনজীবী জেথওয়া খুনের ঘটনায় প্রাক্তন বিজেপি সাংসদ দিনু বোঘা সোলাঙ্কি সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। একই সঙ্গে দোষীদের ১৫ লাখ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

২০১০ সালে জনস্বার্থ মামলা দায়ের করে গির অভয়ারণ্য সংলগ্ন এলাকায় অবৈধ খনন নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওই আইনজীবী। সেখানে জুনাগড়ের প্রাক্তন সাংসদ দিনু বোঘা সোলাঙ্কি  সহ তাঁর ভাইপোর বিরুদ্ধে একাধিক তথ্য আদালতের সামনে পেশ করেছিলেন তিনি। ওই মামলা চলাকালীনই ২০১০ সালের ২০ জুলাই গুজরাত হাইকোর্টের সামনেই খুন হন আইনজীবী জেথওয়া। সেই মামলায় আমেদাবাদ পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত করে এবং অভিযুক্ত প্রাক্তন বিজেপি সাংদস সহ আরও অভিযুক্তকে ক্লিনচিট দেয়। আমেদাবাদ পুলিসের তদন্তে অখুশি গুজরাত আদালত পরবর্তীতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে ।

২০১৩ সালে সিবিআই সোলাঙ্কি সহ ৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ২০১৬ সালে অভিযুক্তদের বিরুদ্ধে চক্রান্ত মূলক অপরাধের ধারা দেওয়া হয়। আদালত প্রথম শুনানির দিন ১৯৬ জন প্রত্যক্ষদর্শীর বয়ান শোনে। পরে তাদের মধ্যে ১০৫ জনই অভিযুক্তদের ভয়ে আর মুখ খোলেনি।

এরপর আইনজীবী জেথওয়ার বাবা ভিখাভাই জেথওয়া উচ্চ আদালতের কাছে পুনরায় শুনানির আর্জি জানালে গুজরাত আদালত তাতে সম্মতি জানায়। ২০১৭ সালে নতুন করে ওই মামলার শুনানি শুরু হয়। অবশেষে সেই মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সোলাঙ্কি সহ ৬ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের রায় দেয় বিশেষ সিবিআই আদালত।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget