এক্সপ্লোর

ঝাড়খণ্ড: সরকার গঠনের দাবি জানাল জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট, শপথ গ্রহণ ২৯ ডিসেম্বর

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন হেমন্ত সোরেন। মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী জেএমএম বিধায়করা হেমন্তকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন। ভোটের আগেই জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি। ঝাড়খণ্ডের ভোটে জোটের জয়ের ফলে হেমন্ত রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

নয়াদিল্লি: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন হেমন্ত সোরেন। মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী জেএমএম বিধায়করা হেমন্তকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন। ভোটের আগেই জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি। ঝাড়খণ্ডের ভোটে জোটের জয়ের ফলে হেমন্ত রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। হেমন্ত সোরেন সহ  জোটের নেতারা আজ  রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। হেমন্ত সোরেন জানিয়েছেন, শপথ গ্রহণ হবে ২৯ ডিসেম্বর।  তিনি বলেছেন, আমরা ৫০ জন বিধায়কের সমর্থনে  ঝাড়খণ্ডে সরকার গঠনের দাবি জানিয়েছি। আমরা রাজ্যপালকে রাজ্য সরকার গঠনের জন্য আমাদের ডাকার অনুরোধ জানিয়েছি। শপথগ্রহণ অনুষ্ঠান হবে ২৯ ডিসেম্বর। এদিকে, জোটের পক্ষে আরও খুশির খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম) জোটকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করেছে। এবারের বিধানসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছে জেভিএম। এদিন সন্ধেয় জেএমএমের বর্ষীয়ান নেতা শিবু সোরেনের বাসভবনে জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। তিন দলের জোট এবারের নির্বাচনে রাজ্য বিধানসভার ৮১ আসনের মধ্যে ৪৭ টিতে জিতেছে। জেএমএম পেয়েছে ৩০ আসন। কংগ্রেস ১৬ ও আরজেডি ১ আসনে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে ২৫ আসন। আজসু দুটি, জেভিএম তিনটি এবং অন্যান্যরা চার আসনে জয়ী হয়েছে। সূত্রের খবর, আগামী ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget