এক্সপ্লোর

জামিয়া-কে অস্থির করে তুলতেই জেএনইউতে পরিকল্পিত হামলা: বামেদের নিশানা এবিভিপি-র

জেএনইউ-এর ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপির-ই একাধিক মন্ত্রী।

নয়াদিল্লি: জেএনইউ-এর সবরমতী হস্টেলে হামলার ঘটনায় আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-কে শুরু থেকেই নিশানা করেছে এসএফআই সহ আরও একাধিক বাম ছাত্র সংগঠন। তাদের বক্তব্য, হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীরা যে লাগাতার আন্দোলন করছিল, তা ভণ্ডুল করতেই রাতের অন্ধকারে বর্বরোচিত হামলা চালায় এবিভিপি। সঙ্গে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার পিছনে কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারন সম্পাদক ময়ূখ বিশ্বাস। জেএনইউ-এর সভানেত্রী আক্রান্ত ঐশী ঘোষও আজ সাংবাদিক সম্মেলন করে ওই একই কথা বলেন। এই অভিযোগ উড়িয়ে দিয়ে এদিন পাল্টা বাম ছাত্র সংগঠনের ওপরই দায় চাপানোর চেষ্টা করল এবিভিপি।

আরও পড়ুন- ‘হীরক রাজত্বে পাঠশালায় আক্রমণ’, জেএনইউ হামলার তীব্র নিন্দায় পরমব্রত, সরব অনুপম, মিমি, নুসরতও

গেরুয়া ছাত্র সংগঠনের নেতা ললিতের দাবি, “সবরমতী হস্টেলে হামলা হয়েছে। নতুন সেমিস্টারের আগে পড়ুয়াদের রেজিস্ট্রেশনে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে।” আরও একধাপ এগিয়ে, এবিভিপি ‘অ্যাক্টিভিস্ট’ নিধি ত্রিপাঠীর অভিযোগ, এই হামলা পরিকল্পিত।

সিএএ ও এনআরসি-র প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের সেই নাছোড়বান্দা, এককাট্টা আন্দোলন প্রতিহত করতে পুলিশ দিয়ে হামলার অভিযোগ ওঠে। আক্রান্ত হন বহু পড়ুয়া। তারপর থেকেই সাময়িকভাবে জামিয়ার পঠনপাঠন বন্ধ রাখা হয়েছিল। নতুন বছরের শুরুতেই (৫ তারিখ জানুয়ারি) জামিয়া বিশ্ববিদ্যালয় খোলার কথা। নিধির দাবি, “জামিয়াকে ফের অস্থির করে তুলতে এই দিনকে বেছে নিয়ে পরিকল্পিতভাবে জেএনইউ-তে হামলা করা হয়েছে। ” শুধু তাই নয়, এবিভিপি-র এই ‘অ্যাক্টিভিস্টের’ দাবি, পুলিশ নিষ্ক্রিয় থেকে এই হামলায় মদত দিয়েছে। দিল্লি পুলিশ কেন এত দেরিতে এল, প্রশ্ন নিধির।

আরও পড়ুন- জেএনইউ-তে তাণ্ডবের সঙ্গে ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার তুলনা টানলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

যদিও জেএনইউ-এর ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপির-ই একাধিক মন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মতো জেএনইউ-এর প্রাক্তনীরা তো বটেই হামলার নিন্দায় ট্যুইট করেছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget