এক্সপ্লোর

বিচারবিভাগে অশান্তি: ক্ষুব্ধ বিচারপতিদের সঙ্গে কথা বলবেন প্রধান বিচারপতি, আজ মিটতে পারে সমস্যা

নয়াদিল্লি: প্রধান বিচারপতি দীপক মিশ্র আজ সুপ্রিম কোর্টের ক্ষুব্ধ বিচারপতিদের সঙ্গে কথা বলতে পারেন। গতকালই বিচারপতিদের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু তিন বিচারপতি মদন লোকুর, রঞ্জন গগৈ ও কুরিয়ান জোসেফ দিল্লির বাইরে ছিলেন। আজ সন্ধেয় তাঁরা ফিরছেন, ফলে সন্ধেয় এই বৈঠক হতে পারে। নজিরবিহীনভাবে ৪ প্রবীণ বিচারপতি প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর গতকাল ২ বিচারপতি বলেছেন, এই সমস্যা বিচারবিভাগের ব্যক্তিগত, তা নিজেদেরই সমাধান করতে হবে। বিচারপতি গগৈ ও জোসেফ দুজনেই ইঙ্গিত দিয়েছেন, সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ৭ সদস্যের একটি দল গঠন করছে তারা, যার সদস্যরা বিচারপতিদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন। আজ সন্ধে সাড়ে সাতটায় বার কাউন্সিলের সদস্যরা দেখা করবেন প্রধান বিচারপতির সঙ্গে। বিচারপতি জে চেলমেশ্বর, রঞ্জন গগৈ, মদন লোকুর ও কুরিয়ান জোসেফের শুক্রবারের সাংবাদিক বৈঠকের পর কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। এই পরিস্থিতিতে বার কাউন্সিল অনুরোধ করেছে, বিষয়টির রাজনীতিকরণ না করার। তাদের আর্জি, রাজনীতিকরা বিচারবিভাগের সম্মান বজায় রাখুন। অপ্রয়োজনীয় মন্তব্যের দরকার নেই। এটা এমন কোনও বড় বিষয় নয় যা দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করবে। রাহুল গাঁধী সহ রাজনীতিকদের বিচার বিভাগ নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে তারা। বরং কেন্দ্র যেভাবে বিষয়টি বিচার বিভাগের নিজস্ব ও সরকার তাতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে, তা তারা স্বাগত জানিয়েছে। বিচারপতিরা যেভাবে ব্যক্তিগত ক্ষোভ নিয়ে রাস্তায় গিয়েছেন তাতেও বার কাউন্সিল ক্ষুব্ধ, তাদের বক্তব্য, রোস্টার ও মামলার তালিকা নিয়ে যেভাবে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে তা দুর্ভাগ্যজনক।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget