এক্সপ্লোর

শ্রীনগরে এসএসবি কনভয়ে হামলার মাস্টারমাইন্ড কান্ধাহার কাণ্ডে ছাড়া পাওয়া কুখ্যাত জঙ্গি

জম্মু: গতকাল রাতে শ্রীনগরের কাছে জাকুরায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-র কনভয়ে হামলা চালানোর ঘটনার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আল উমর মুজাহিদিন। গতকাল জাকুয়ায় এসএসবি-র কনভয়ে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এক জওয়ানের মৃত্য হয়েছে। আহত ৮। ২ জঙ্গির খোঁজে তল্লাশি চলছে। যে সংগঠন হামলার দায়স্বীকার করেছে তার মূল মাথা মুস্তাক জারগার। ১৯৯৯-এ কান্ধাহার বিমান ছিনতাইয়ের পর জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের সঙ্গে এই মুস্তাককেও ছাড়া হয়েছিল। ১৬ বছর পর ফের ভেসে উঠেছে সে। শ্রীনগরে এসএসবি কনভয়ে হামলার মাস্টারমাইন্ড কান্ধাহার কাণ্ডে ছাড়া পাওয়া কুখ্যাত জঙ্গি ১৬ বছর আগের সেই বিমান ছিনতাইয়ের ঘটনা ভারত কখনও ভুলতে পারবে না। এই বিমানের যাত্রীদের পণবন্দী করে নেয় জঙ্গিরা। যাত্রীদের মুক্ত করতে তিন জঙ্গিকে ছেড়ে দিতে হয়েছিল। এই তিনজন ছিল মাসুদ, মুস্তাক এবং উমর সইদ শেখ। মুস্তাকের যে ছবি পাওয়া যায়, তা ১৫ বছরের পুরানো। শ্রীনগরে এসএসবি কনভয়ে হামলার মাস্টারমাইন্ড কান্ধাহার কাণ্ডে ছাড়া পাওয়া কুখ্যাত জঙ্গি এই কুখ্যাত জঙ্গি ফের কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে। গতকালের শ্রীনগরে হামলার দায়স্বীকার করেছে আল উমর মুজাহিদিন। এই সংগঠনের মূল মাথা মুস্তাক। শ্রীনগরের জামা মসজিদ এলাকার বাসিন্দা মুস্তাক নৃশংস হত্যাকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রয়েছে ৪০ টিরও বেশি খুনের মামলা। ৫০ বছরের মুস্তাক ১৯৮৪-তে যখন ১৭ বছরের তখন তাকে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল। ১৯৮৮-তে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে মুস্তাক। এরপর সে নিজেই জঙ্গিদের প্রশিক্ষক হয়ে যায়। পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিতে সে জঙ্গিদের ট্রেনিং দেওয়ার কাজ করত। ১৯৮৯-তে প্রধানমন্ত্রী ভিপি সিংহর আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  ছিলেন মুফতি মহম্মদ সইদ। তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাবা। ওই সময় সইদের কন্যা তথা মেহবুবার বোন রুবাইয়াকে অপহরণ করেছিল জঙ্গিরা। এই অপহরণের মাস্টারমাইন্ড ছিল মুস্তাক। রুবাইয়ার মুক্তির বিনিময়ে সে বেশ কয়েকজন জঙ্গিকে ছাড়াতে সক্ষম হয়েছিল। একটা সময় সে শ্রীনগরে মারুতি গাড়ি বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করার ফতোয়া জারি করেছিল। আসলে মুস্তাকের এক বন্ধু মারুতির প্রতিদ্বন্দ্বী সংস্থার ডিলার ছিল। এজন্যেই মারুতির ওপর তার রোষ পড়েছিল। ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত শ্রীনগরে 'বেতাজ বাদশা' ছিল মুস্তাক। কিন্তু ১৯৯৩-এ তাকে গ্রেফতার করে বিএসএফ। এরপর তাকে জম্মুর কোট ভালওয়াল জেলে রাখা হয়। ১৯৯৯-এ কান্ধাহার বিমান ছিনতাইয়ের পর যাত্রীদের মুক্তির বিনিময়ে মুস্তাককে কান্ধাহার নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। কোট ভালওয়াল জেলেই তার সঙ্গে মাসুদের পরিচয় হয়। এরপর থেকেই সে মাসুদের ঘনিষ্ঠ হয়ে ওঠে। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের সঙ্গেও মুস্তাকের সরাসরি সম্পর্ক গড়ে উঠেছিল বলে খবর।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget