এক্সপ্লোর

‘ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে বদলা নিলে?’, উদ্ধব ঠাকেরেকে তোপ কঙ্গনার

দেশবাসীর কাছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর সিনেমা তৈরির প্রতিজ্ঞাও করেন তিনি।

মুম্বই: শিবসেনা – কঙ্গনা সংঘাত আরও চরমে। সকালেই ‘বেআইনি নির্মাণ’-এর অভিযোগ এনে কঙ্গনা রানাউতের মুম্বইয়ের অফিসের একাংশ ভেঙেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। যার প্রতিবাদ করে অভিনেত্রীর বিস্ফোরক ট্যুইট, “মণিকর্ণিকা ফিল্মসে অযোধ্যা সিনেমার ঘোষণা হল। এই অফিস আমার কাছে রাম মন্দির। আজ বাবর বাহিনী সেখানে এসেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আরও একবার রাম মন্দির ভাঙা হবে। কিন্তু মনে রাখ্ বাবর, এই মন্দির আবার তৈরি হবে। এই মন্দির আবার তৈরি হবে।  জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।” তিনি এখানেই থামেননি। আরও একধাপ এগিয়ে ‘গণতন্ত্রের হত্যা’ হয়েছে বলে অভিযোগ করে পাকিস্তানের সঙ্গে মহারাষ্ট্র প্রশাসনের তুলনাও করেছেন কঙ্গনা।

এদিকে তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দেগে বসেছেন শিবসেনা নেত্রী তথা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কিশোরী পেডনেকর। তাঁর সাফ কথা, মহারাষ্ট্রের মানুষকে অপমান করেছেন অভিনেত্রী। মহারাষ্ট্র পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, কঙ্গনার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে বলেই বিএমসি এই পদক্ষেপ নিয়েছে। নোটিশ দিয়েই বেআইনি নির্মাণ ভেঙেছে পুরসভা। যদিও অফিস ভাঙার বিষয়ে স্থগিতাদেশ জারি করেছে বোম্বে আদালত।

সংশ্লিষ্ট মহলের মত, আদালতে শুনানি হওয়ার আগেই কঙ্গনার অফিসে বুলডোজার নিয়ে চলে যাওয়া এবং একাংশ ভেঙে ফেলা আসলে শিবসেনার ‘ক্ষমতার আস্ফালন’। এমনকি কঙ্গনা নিজে এদিন এই অভিযোগ তুলেই ফের সরব হয়েছেন। হিমাচল থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে মুম্বই ফিরেই ভিডিও বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে তোপ দেগেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। বাবর, অযোধ্যা, রাম মন্দির, পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের মতো প্রসঙ্গের পর এবার তাঁর ট্যুইট, “উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়, ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে বদলা নিলি? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে।” একই সঙ্গে এদিন, দেশবাসীর কাছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর সিনেমা তৈরির প্রতিজ্ঞাও করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget