এক্সপ্লোর
‘ডক্টর’ হয়ে কী চিকিৎসা করবেন কানহাইয়া! প্রশ্ন

নয়াদিল্লি: ‘ডক্টর’ তো হচ্ছেন কানহাইয়া কুমার। কিন্তু রোগীদের কেমন চিকিৎসা করবেন তিনি। ডক্টর আর ডক্টরেটের মধ্যে গুলিয়ে ফেলে এমনই আজব প্রশ্ন করল মহারাষ্ট্রের এক সংগঠন। তাদের বক্তব্য, কানহাইয়া দেশ টুকরো টুকরো করার কথা বলছেন। এমন মানুষ রোগীদের চিকিৎসা করবেন কী করে। কানহাইয়া ডাক্তারি পড়ছেন না, সাহিত্য নিয়ে পিএইচডি করছেন জানার পরেও নিজেদের অবস্থান থেকে তারা এক পা সরেনি। বক্তব্য খুব সরল, যাই হোক, ‘ডক্টর’ তো তিনি হচ্ছেনই, রোগীরা তো তাঁর কাছে যাবেই! ২৩ তারিখ মুম্বইয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতির জনসভা। সেই সভা যে কোনও মূল্যে আটকানোর শপথ নিয়েছ মহারাষ্ট্রের বেশ কয়েকটি নামি অনামি সংগঠন।
Before You Go
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি
জেলার





















