এক্সপ্লোর

ধর্ষণের হুমকি: গুরমেহরের পাশে দাঁড়িয়ে দোষীদের শাস্তির দাবি কার্গিল যুদ্ধের শহিদ সৌরভ কালিয়ার বাবার

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউরের পাশে দাঁড়ালেন কার্গিল যুদ্ধে শহিদ জওয়ান সৌরভ কালিয়ার বাবা এন কে কালিয়া। উল্লেখ্য, গুরমেহরের বাবা ক্যাপ্টেন মনদীপ সিংহও ওই যুদ্ধেই শহিদ হয়েছিলেন। লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনের ছাত্রী গুরমেহর সোশ্যাল মিডিয়ায় এবিভিপি-র বিরুদ্ধে মন্তব্য পোস্ট করে আক্রমণের একাংশের লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।তাঁকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া হয়েছে। এ ব্যাপারে এন কে কালিয়া বলেছেন, এক মহিলার মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি হুমকি প্রদানকারীদের শাস্তিরও দাবি করেছেন। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজশ কলেজে একটি সেমিনারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খালিদকে ডাকা নিয়ে বিতর্কের সূত্রপাত। এবিভিপি-র বিরোধিতার চাপে সেমিনার বাতিল হয়ে যায়। এই ঘটনা ঘিরে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষ বেধে যায়। ঘটনা ঘিরে এখনও উত্তেজনা রয়েছে। এরইমধ্যে গুরমেহরের ট্যুইট নয়া মাত্রা সংযোজন করে। তিনি মত প্রকাশের অধিকার দমনের অভিযোগ তুলে এবিভিপি-র বিরুদ্ধে সোচ্চার হন। গুরমেহর ট্যুইটার, ফেসবুকে নিজের একটি পোস্টার সহ ছবি পোস্ট করে, যাতে লেখা রয়েছে, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। এবিভিপি-কে ভয় পাই না। আমি একা নই। ভারতের প্রতিটি ছাত্র-ছাত্রী আমার সঙ্গে আছে। সেই পোস্ট ভাইরাল হয়। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ট্যুইটে কেজরীবাল বলেছেন, তিনি আজই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে এবিভিপি-র ‘গুণ্ডাগিরি’ এবং ধর্ষণের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন। উল্লেখ্য, এরইমধ্যে গুরমেহরের কয়েকমাস আগে পোস্ট করা একটি ভিডিও নিয়েও তাঁকে নিশানা করা হয়। ওই ভিডিও শান্তির আর্জি জানিয়ে তিনি বলেছিলেন, পাকিস্তান নয়, যুদ্ধই তাঁর বাবাকে খুন করেছে। সেই ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে, গুরমেহরকে ধর্ষণের হুমকি সংক্রান্ত ঘটনায় দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget