এক্সপ্লোর

কার্গিল শহিদের ক্ষতিপূরণের ভাগ নিয়ে আইনি লড়াইয়ে স্ত্রী, মা

কেন্দ্রপাড়া (ওড়িষা): কারগিল শহিদের জন্য বরাদ্দ আর্থিক ক্ষতিপূরণের ভাগ নিয়ে আইনি লড়াই মা, স্ত্রীর। ১৯৯৯ এর ২৮ জুন কারগিল যুদ্ধে নিহত ল্যান্স নায়েক সচ্চিদানন্দ মালিকের পরিবারকে ২২ লক্ষ ৭০ হাজার টাকা অনুমোদন করে ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্র ও ওড়িষা সরকার। সেই অর্থ দেওয়া হয় তাঁর বিধবা স্ত্রী নিবেদিতা মালিককে। তিনি পরে সরকারি চাকরি পান। এমনকী ফ্যামিলি পেনশনও পাচ্ছেন তিনি। পাশাপাশি আরও বেশ কিছু সংগঠন, ব্যক্তিও স্বজনহারানো পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু কেন পুত্রবধূ একাই গোটা আর্থিক সাহায্যের টাকা পাবেন, সেই প্রশ্ন তুলে নিজের অংশ চেয়ে স্থানীয় আদালতের দ্বারস্থ হন প্রয়াত ল্যান্সনায়েকের ৭৫ বছর বয়সি মা মালতীলতা দেবী। সেটা ২০০০ সালের ঘটনা। ২০০৭ সালে কেন্দ্রপাড়ার সিভিল জজ (সিনিয়র ডিভিশন) রায় দেন, বিধবা মালতীলতারও ভাগ প্রাপ্য। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে শহিদের বিধবা স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ক্ষতিপূরণের এক তৃতীয়াংশ দিতে হবে তাঁকে। দুই তৃতীয়াংশ আইনত প্রাপ্য নিবেদিতা ও তাঁর নাবালক পুত্র সৌম্যরঞ্জনের। কিন্তু শাশুড়িকে ভাগ দিতে নারাজ নিবেদিতা। তিনি আদালতের রায় চ্যালেঞ্জ করেন উচ্চতর আদালতে। সেখান থেকে কোনও রায় আসেনি। ফলে ১৭ বছরের আইনি বিবাদ বহাল রয়েছে। আটকে রয়েছে ক্ষতিপূরণের অর্থ। তবে কেন্দ্রপাড়ার প্রাক্তন সমরকর্মী সংগঠনের সভাপতি মহেশ্বর কর বলেছেন, সুবিচার অবশ্যই পাওয়া উচিত কারগিল শহিদের মায়ের।    

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget