এক্সপ্লোর

কর্নাটকে বিজেপিতে যোগ দিলেন রোশন বেগ ছাড়া পদ খোয়ানো ১৬ বিধায়ক

কংগ্রেস ও জেডিএসের ১৭ জন দলত্যাগী বিধায়কের পদ খারিজের ব্যাপারে কর্নাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে তাঁদের ভোটে লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পর তাঁদের মধ্যে ১৬ জন বিজেপিতে যোগ দিলেন।

বেঙ্গালুরু: কংগ্রেস ও জেডিএসের ১৭ জন দলত্যাগী বিধায়কের পদ খারিজের ব্যাপারে কর্নাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে তাঁদের ভোটে লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পর তাঁদের মধ্যে ১৬ জন বিজেপিতে যোগ দিলেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, রাজ্য বিজেপি সভাপতি নলিন কুমার কাটীল এবং রাজ্যের দলের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও তাঁদের স্বাগত জানালেন। রাজ্যে ১৫ বিধানসভা আসনের উপনির্বাচনে বেশিরভাগ আসনেই জয়ের লক্ষ্য বিজেপির। উপনির্বাচনে তাঁদের বেশিরভাগকেই বিজেপি প্রার্থী করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও শিবাজীনগর আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত দলত্যাগী রোশন বেগকে এদিন বিজেপিতে নেওয়া হয়নি। বিজেপি সূত্রের খবর, রোশন বেগের ব্যাপারে আপত্তি রয়েছে দলীয় নেতৃত্বের। আইএমএ চিটফান্ড কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তাত্পর্যপূর্ণ ব্যাপার হল যে, পদচ্যূত দলত্যাগী কংগ্রেস বিধায়ক আর রোশন বেগ গতকাল বুধবার দাবি করেছিলেন যে, তিনি অন্যান্য পদচ্যূত বিধায়কদের সঙ্গে বিজেপিতে যোগ দেবেন। পদ খারিজ হওয়া যে কংগ্রেস বিধায়করা এদিন বিজেপিতে যোগ দিলেন তাঁরা হলেন প্রতাপ গৌড়া পাতিল (মাস্কি), বিসি পাতিল (হিরেকেরুর), শিবরাম হেব্বার (ইয়েল্লাপুর), এসটি সোমশেখর (ইয়েসবন্তপুর), ব্যারাতি বাসবরাজ (কেআর পুরম), আনন্দ সিংহ (বিজয়নগর), এন মুনিরাথনা (আরআর নগর), কে সুধাকর (চিক্কাবল্লাপুরা), এমটিবি নাগরাজ (হোসকোটে), শ্রীমন্ত পাতিল (কাগওয়াড়), রমেশ জারকিহোলি (গোকাক), মহেশ কুমাটাল্লি (আথানি) এবং আর শঙ্কর (রানিবেন্নুর)। এছাড়াও জেডিএসের কে গোপালাইয়া (মহালক্ষ্মী লেআউট), এএইচ বিশ্বনাথ (হুনসুর) এবং কেসি নারায়ণ গৌড়া (কেআর পেট)-ও বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী ৫ নভেম্বর ১৭ আসনের মধ্যে ১৫ টি আসনে উপনির্বাচন হবে। ওই ১৭ জন পদ খোয়ানো বিধায়কের অনুপস্থিতি ও পদত্যাগের কারণে এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন ঘটেছিল। হাইকোর্টে মামলার জন্য বাকি দুটি আসনের উপনির্বাচন স্থগিত রাখা হয়েছে। হোসকোটে বিজেপির বিক্ষুব্ধ তথা ২০১৮-র বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থী শরথ বচেগৌড়া নির্দল প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জেডিএস তাঁকে সমর্থনের আগ্রহ প্রকাশ করেছে। কাগওয়াডে বিজেপির প্রাক্তন বিধায়ক রাজু কাগে দল ছেড়ে কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস তাঁকে ওই আসনে টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে বলে দাবি করেছেন তিনি। ক্ষমতা ধরে রাখতে ১৫ আসনের মধ্যে বিজেপির কমপক্ষে ছয়টি আসনে জয় প্রয়োজন।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget